somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম উদ্দিন মন্ডল
পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

গাইবো না আর কোন গান তোমায় ছাড়া, লিখবো না আমি আর তুমি হীনা কবিতা।(গল্প)

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেন লিখি আমি?

উৎসর্গঃ (গুরু তোমার জন্য)


মার্চ, ২০১৮
অবশেষে সামু আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দিল। এতদিন সামুতে শুধু পাঠক হয়ে ছিলাম। কিন্তু এখন পাঠক তো আছিই সাথে পাতি লেখক! যদিও অনেক আগেই লেখার কথা ভেবেছিলাম, কিন্তু বিবিধ কারণে সেটা আর হয়ে ওঠে নি। লেখা শুরুর পর থেকে মাঝে-মাঝে মনে হয়, কী লিখব? কেন লিখব? আদৌ কিছু হয় লিখে? আচ্ছা---
আমি কি কিছু হবার জন্য লিখি?
নাকি শুধু সময় কাটানোর জন্য লিখি?
নাকি লিখে সমাজকে পাল্টে ফেলব সেই জন্য??


সত্যি বলছি,
নিছক ব্লগার হবার আশায় আমি ব্লগে আসি নি। তবে স্বপ্ন দেখেছি। হয় তো তা দ্বিবাস্বপ্ন, কিন্তু দেখেছি। ভেবেছি চারদিকের আলোচনা/সমালোচনা থেকে সাধারণ মানুষ সচেতন হয়ে উঠবে। খুঁজে বের করবে আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাগুলো। মানুষ বুঝবে সব বৈষম্যের মূলে আমাদের ‘বড় দল’ গুলোর ব্যক্তিগত আখের গোছানোর নোংরা রাজনীতি। আমি স্বপ্ন দেখেছি সুস্থ রাজনৈতিক ধারার। স্বপ্ন দেখেছি সুন্দর এক আগামির, সংঘাতহীন পৃথিবীর। তারপর-- -- --
যাক সে কথা--

জানি,
লেখা কোনদিন পরিবর্তনের স্বপ্নকে বাস্তবায়ন করে দেবে না। তবে বিশ্বাস করি "লেখালেখি পরিবর্তনের ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে"। কিন্তু ব্লগে লিখতে এসে দেখলাম; কেউ সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ের মত বিতর্কিত ইস্যু নিয়ে পোস্ট দিলে সুস্থ বিতর্কের জায়গাটিও আর থাকে না। গঠনমূলক সমালোচনার পরিবর্তে একেক জন হয়ে উঠে আক্রমণাত্মক হিংস্র পশু! এতটাই অসহিষ্ণু আমরা! ধিক্, শত ধিক্ আমাদের মনুষত্বে!!!


একটু গভীরভাবে খেয়াল/পর্যবেক্ষণ করলে দেখবেনঃ
কলামিস্টরা প্রতিদিনই পত্রিকার পাতা ভরে লিখছে, মানুষ পড়ছে; টিভিতে টক/ঝাল/মিষ্টি শো হচ্ছে, মানুষ খুব দেখছে। আর হালের ফেসবুক-ব্লগ তো আছেই। কিন্তু কী হচ্ছে তাতে? চায়ের কাপে ঝড় উঠছে, বড় জোর কিবোর্ডে যুদ্ধ হচ্ছে! তাতে পরিস্থিতি কি বদলেছে? হ্যাঁ বদলেছে – পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে! তাহলে এসব কেন করছি আমরা? ‘সচেতন মানুষ’ এর সিল গায়ে লাগানোর জন্য? হবে হয়তো??

মাঝে মাঝে ভাবি,
ব্লগে লেখালেখি করে প্রকৃত কোন লাভ হয় না। হয় কিছু মানুষের ব্লগার হিসাবে পরিচিতি, খ্যাতি আর আত্মতুষ্টি। নিজেই আবার ভাবি; মানলাম লিখে তেমন কিছু হয় না, হয়তো হবেও না। কিন্তু না লিখেও বা কী হয়? বরং অতি সামান্য হলেও, লিখেই কিছু হবার সম্ভাবনা আছে। তাই ভাবলাম এখন থেকে নিয়মিত পড়ি, আর একটু আধটু লিখি। জ্ঞানীদের লেখা পড়ে নিজের অজ্ঞতাটা ঘুচাই। ভাল কিছু করতে না পারি, অন্যের ভালো কাজকে সাপোর্ট দেই। অন্তত, সাদা কে সাদা আর কালো কে কালো বলার মানসিকতা তৈরী হোক। বসে না থেকে কিছু তো করি!!
এটাই বা কম কিসে???


(সংগৃহীত, সংক্ষেপিত ও সংশোধিত)
কৃতজ্ঞতাঃ জাহিদ ভাই।
ছবিঃ নেট থেকে(কালের কন্ঠ)
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

×