কি ঘর বানাইমু আমি শূণ্যেরো মাঝার, লোকে বলে। বলে রে, ঘর-বাড়ি ভালা নাই আমার।
২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসন রাজা
তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। অন্য নাম অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী(ছদ্মনাম) (২১ ডিসেম্বর১৮৫৪-৬ ডিসেম্বর১৯২২; ৭ পৌষ১২৬১-২২ অগ্রহায়ণ ১৩২৯বঙ্গাব্দ)। তিনি বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্ এর প্রধান পথিকৃৎ। দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার।
বিভাগঃ হাসন রাজার গান
গীতিকারঃ হাসন রাজা
শিল্পীঃ সেলিম চৌধুরী
টাইপিংঃ মাসুদ ভাই লোকে বলে, বলেরে-
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর,
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।
এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে,
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন,
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
ছবিঃ নেট থেকে
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন