
গানঃ আমি টাকডুম টাকডুম বাজাই
শিল্পী/সুরকারঃ শচীন দেব বর্মন
গীতিকারঃ মীরা দেব বর্মন
টাকডুম টাকডুম বাজাই,
আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল।
সব ভুলে যাই, আমি সব ভুলে যাই,
তাও ভুলি না বাংলা মায়ের কোল। (ঐ)
বাংলা জনম দিলা আমারে,
তোমার পরান আমার পরান এক নাড়ীতে বাঁধারে।*
বাংলা জনম দিলা আমারে,
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই,
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। (ঐ)
মা তোমার মাটির সুরে সুরেতে,
আমার জীবন জুড়াইলা,
মাগো আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালীতে,
মা তোমার মাটির সুরে সুরেতে।
পরান থুইয়া মেঘনা তিতাস পদ্মারই গান গাই,
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল।
বাজে ঢোল নরম-গরম তালেতে,
বিসর্জনের ব্যথা ভুলায় আগমনীর খুশিতে,
বাজে ঢোল নরম-গরম তালেতে।
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দপতন নাই
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল।
টাকডুম টাকডুম বাজাই-----
ছবিঃ নেট থেকে।
টাইপিংঃ বেশীর ভাগ দৃশা, বাঁকিটা আমি।
কৃতজ্ঞতাঃ প্রাক্তন সদস্যঃ শিমুল, অর্পা, রুকচি/রুকসি/রুকশি ( ক্ষমা চাই, তোর নাম এখনো উচ্চারণ করতে পারি না
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



