somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম উদ্দিন মন্ডল
পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

★★★আল্লাহ্ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান!!!

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের উপর রাগ হচ্ছে, ঘৃণাও হচ্ছে। সেই সাথে, এক ধরণের লজ্জা, অসহায়ত্ব, হতাশা, হীনমন্বতা ভর করেছে। একদিনের বাঙালীপনা জাহির করার জন্য কুকুরের মত ঘুরলাম, পকেট ফাঁকা। রোদ, ভীড়, গরম ও ধুলা-বালি মধ্যে থেকে শরীরের অবস্থা আলকাতরা।

বাসায় ফিরে ফ্রেস হয়ে, ব্লগে ঢুকেই একটা শকড খেলাম। আজ যে পবিত্র শবে মেরাজ, সেটা মনেই ছিল না!! গত শুক্রবারেও ইমাম সাহেব খুৎবাতে পবিত্র মেরাজ সম্পর্কে বললেন।(মেরাজে ৫০ ওয়াক্ত নামায কে পাঁচ ওয়াক্ত করা হয়।) বেমালুম ভুলে গেলাম সেই কথা? এমনি মুসলিম আমি! প্রতিদিন গরমের মধ্যে কত কাজ করি, অথচ মসজিদে এসির মধ্যে নামায পড়তে যাই না! ধিক্!!!


বুঝলাম। শত কোটি, নামে মুসলিমদের কেন এই অবস্থা? কেন আমরা সব হাওয়াই মিঠাই মিলে, সোনালী যুগের একজন রত্নের [সাহাবা(রাঃ)] সমানও হতে পারবো না?

একটি গজল মনে পড়লঃ
আজো সেই কোরান আছে, হাদিস আছে,
সেই ঈমান আর মানুষ নেই।
সেই আবু বকর, ওমর নেই,
সেই আলী হায়দার, ওসমান নেই।

আযানের রসম আছে আগের মতই,
বেলালের সেই রুহ নেই।
এযিদের রাজতন্ত্র আছে... আগের মতই,
হোসেনের সেই জিহাদ ও নেই।

কুরানের তেলাওয়াত আছে আগের মতই,
রাবেয়া বসরীর মত প্রেমিকা নেই।
হাদিসের পাঠক আছে আগের মতই,
বোখারীর মত সেই সাধক ও নেই ।

কাফের ও মুশরিক আছে আগের মতই,
ঈবনে কাসিম আর সালাদিন নেই।
ফালসাফা আছে আগের মতই,
গাজ্জালির সেই তালক্বিন নেই।

দাওয়াতে দ্বীন আছে আগের মতই,
বান্নার মত সেই দায়ী নেই।
কবি ও কবিতা আছে আগের মতই,
হাফিজ, রুমী, ইকবাল নেই।


কাজী নজরুল ইসলামের লেখা কিছু হামদ্ ও নাতঃ (আমার পছন্দেরগুলো শুধু দিয়েছি)

*** সাহারাতে ফুটল রে....
*** নবী মোর পরশ মনি....
*** হেরা হতে হেলে দুলে....
*** আমি যদি আরব হতাম....
*** ত্রি-ভুবনের প্রিয় মোহাম্মদ....
*** শোনো শোনো ইয়া এলাহী....
*** আল্লাহকে যে পাইতে চায়....
*** তাওহিদের ই মুরশিদ আমার....
*** রোজ হাশরে আল্লাহ আমার....
*** আল্লাহু আল্লাহু তুমি জাল্যে জালালু....
*** তোরা দেখে যা আমিনা মায়ের কোলে....
*** মসজিদের ই পাশে আমায় কবর দিও ভাই....
*** এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি....
*** আল্লাহ আমার প্রভু, আমার নাহি, নাহি, ভয়....
*** আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান....
*** ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ....

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


আমার পছন্দের আরেকটি গজলঃ

গজলঃ আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ মশিউর রহমান লিটন
টাইপিংঃ জাকির আবু জাফর



আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও।।

জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করোনা তুমি বাদ- প্রতিবাদ(২)
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও(ঐ)

ভুল ছাড়া জীবনে আর কি আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে।
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কিমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে(২)
সেই পথে চলবার শক্তি দিও।(ঐ)



ছবিঃ ইউটিউব থেকে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×