somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম উদ্দিন মন্ডল
পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

লেখকের খোঁজে! (শাহ আজিজ ভাইয়ের হারানোর বিজ্ঞপ্তি):(

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"পাগলার লগে পাগলীর জমছে ভালই!"
কথাটি শাহ আজিজ ভাইয়ের। আমার আর শামা আপার মধ্যে লড়াইয়ের:P প্রতিক্রিয়ায় এটা বলেছিলেন। আজিজ ভাই বরাবরই অ্যাকটিভ ব্লগার! কিন্তু গত ১৭তারিখ থেকে শ্রদ্ধেয়কে পাচ্ছি না! উনার প্রোফাইলের অবস্থাও যাচ্ছে তাই! পেজ থেকে ২০১৪ এর পরের সব পোস্ট মুছে ফেলেছেন! কিন্তু কেন? সেই কেন'র উত্তর জানার জন্যই পোস্টটি লিখছি! আপনাদের কারোর সাথে উনার পরিচয় থাকলে একটু খবর নিন! কি অবস্থা??

আমার এখন "গরু হারালে মাথা কি ঠিক থাকে মা?" অবস্থা! যা মনে আসছে তাই লিখছি! ব্লগে যে দু-চার জনের সাথে গায়ে পড়ে প্যাচাল করতাম, উনি তাদের মধ্যে একজন। বয়স ৬০ হলেও উনার কাছে কপি-পেষ্ট ১৮ এর জন্য চাপাচাপি করতাম।:P রাগ করেন নি কখনো, বরং উনিও মজা করতেন! আজিজ ভাইয়ের লাস্ট পোস্ট ছিল উনার শিল্পকর্ম নিয়ে! সেদিন দেখি, সব মুছে ফেলেছেন!!

উনার প্রোফাইলে বেশ কিছু ডিজিট দেয়া আছে। ভাবলাম উনার মোবাইল নাম্বারের কোন ক্লু হতে পারে। বেশ কয়েকবার ট্রাই করলাম, কিন্তু বন্ধ। মাঝেমধ্যে ভাবি যেই মানুষগুলোর সাথে অনেকদিনের পরিচয়, তাদের বিপদ আপদে যদি পাশেই পাশেই থাকতে না পারি! তবে কেমন হয়??

সামু থেকে কারণে অকারণে অনেক লেখক চলে যাচ্ছে। কোন রকম সতর্কতা সংকেত না দিয়ে, এমন হুটহাট করে তারা কেন চলে যাচ্ছে? কখনো ভেবে দেখেছেন??
আচ্ছা? তারা কি অসুস্থ?
নাকি ব্যক্তিগত জীবনে ঝামেলায় পড়েছে?
নাকি ব্লগারদের উপর রাগ/অভিমান করছে??
সঠিক উত্তরটি জানা নেই! কারণ ব্লগের অনেকেই তাদের পরিচয় জানাতে চায় না! তাই সবার সাথে ব্যাক্তিগত জানাশোনা নেই! এই ব্লগে আমার চার-পাঁচজনের সাথে পরিচিতি আছে(ব্যাক্তিগতভাবে)! তাদের দুজন নিয়মিত, দুজন অনিয়মিত, একজন আমার সাথে কথা বলে না। স্বাভাবিক ঘটনা! কই আমাদের তো ঝামেলা হয় নি! বরং ব্লগে আসলে প্রথমেই দেখি শত্রুটা আছে কি না? :Pসত্যি বলছি, তাকে দেখলে আমার ভালো ছাড়া খারাপ লাগে না!!

প্রতিদিনই নতুনরা আসছে! কিন্তু নতুন কেউ আসলে যতটা না ভাল লাগে, পরিচিত কাউকে না পেলে তার চেয়ে বেশী খারাপ লাগে! পোস্ট লেখা শেষের দিকে! পোস্টটি অনেকেই পড়বে, কমেন্টসও করবে। কিন্তু এসবে আদৌ কোন লাভ হবে? হয়তো হবে! কিংবা নয়!
সব কিছুতেই কি লাভের চিন্তা করলে চলে??:(

"ব্লগারদের জন্য সতর্ক সংকেতঃ
১। আপনি কি ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে গিয়েছেন? :P ঝাড়-ফুঁক, পানি পড়া, তাবিজ-কবজে কাজ হচ্ছে না? ব্লগে আর থাকবেন না? নো প্রবলেম! চলে আসুন মুশকিলে আসানের "ডাইরেক্ট অ্যাকশান" তরিকায়!
কি ভাবছেন? ব্লগ থেকে চলেই যাবেন?
চলে যান!
এখন থেকে আমি আর নিখোঁজ সংবাদ পাঠ করতে পারবো না! তবে লেঞ্জুয়া গুটিয়ে না পালিয়ে, হাঁসি মুখে বিদায় হন! দরকার হলে আমাকে বলেন! আমি বিদায় অনুষ্ঠানের আয়োজন করবো! আপনাকে সামু পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে! (কথাগুলো রাগে, দুঃখে, অভিমানে বলা।)

২। কিছু পাবলিক আছে! কয়েক মাস পর ব্লগে উদয় হয়ে বলবে, "সামু আর আগের মত নেই, সামু শেষ.......ব্লা ব্লা......"। আমার তরিকা হল, আপনি নিজে নিয়মিত আছেন তো? অন্ততপক্ষে, নিয়মিত হবার চেষ্টা করেন। অল্পকিছু সময় হলেও!!(আমার কথা আলাদা। আমি পাঠক মানুষ! লেখকদের ক্যাটাগরিতে পড়ি না!);)

৩। আমাদের সামু ছিল, আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। আচ্ছা যদি কখনো সামু না থাকে? আপনি থাকবেন তো?
আমার তরিকাঃ
আমরা একসাথে ছিলাম, আছি থাকবো। সামু না থাকলেও একসাথে থাকবো। দরকার পড়লে সবাই মিলে আরেকটি ব্লগ তৈরী করবো!!(আবেগী কথা) :(


বি. দ্রঃ
শাহ আজিজ ভাই আমাদের ডাকে সাঁড়া দিয়েছেন। বিস্তারিত ২৫ নাম্বার মন্তব্যে দেখুন!!:(

এসব ব্যাপারে(হ্যাকিং, ফ্লাডিং, অন্যকে হুমকি দেয়) ব্লগারদের পক্ষ থেকে মডুদের দৃষ্টি আকর্ষন করছি!!!...
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৮ রাত ১১:২৪
৬৬টি মন্তব্য ৬৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

প্রেরণা

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৬

প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ

যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×