somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম উদ্দিন মন্ডল
পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

"মীরজাফরদের সেকাল-একাল।" (ড্রাফট পোস্ট)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৭৫৭ সালের মীরজাফরঃ
"মীরজাফর" শব্দটা এখন শুধু একটা নাম নয়, গালিও বটে। আচ্ছা? আপনাদের কখনো মনে হয় না? পলাশীর যুদ্ধে অনেকেই তো খলনায়কের ভূমিকায় ছিল/ইংরেজদের সাথে হাত মিলিয়ে ছিল। তাহলে সবাইকে ছাড়িয়ে "মীরজাফর" নামটাই কেন সবচেয়ে বেশী ঘৃণার পাত্র হয়ে ওঠে? ভেবেছেন কখনো?

আমার মতটা সংক্ষেপে বলিঃ সেদিন অনেকে শত্রুতা করলেও ২৩শে জুনে মীরজাফর বসে না থেকে যদি নবাবের পক্ষে লড়তো, ইংরেজরা বাংলা দখল করতে পারতো না। ছিয়াত্তরের মন্বন্তরে (বাংলা ১১৭৬/ইং 1770 সাল) এক তৃতীয়াংশ মানুষ মরতো না।

মিরজাফরের মীরজাফর হবার কারণঃ
১. যুদ্ধ না করে হাজার হাজার সৈন্য নিয়ে বসে ছিলেন। মানে দায়িত্বে অবহেলা।
সেনাপতির দায়িত্বটা কেন পালন করলেন না?
- নবাবের উপর ব্যক্তিগত ক্ষোভ ও নিজেই নবাব হবার লোভ। (মানে তিনি দেশের স্বাধীনতার চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখছিলেন।)


১৯৭১ সালের মীরজাফরঃ
৫৭'র মীরজাফর ইরেজদের হয়ে যুদ্ধ করে নি, কিন্তু ৭১ এর মীরজাফররা সরাসরি পাকিদের হয়ে যুদ্ধ করেছে। ৩০লক্ষ মানুষকে হত্যার কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করেছে। এরা আজ "রাজাকার" নামে পরিচিত। এই শব্দটাও একটা গালি।
অপরাধঃ
১. পাকিদের অন্যায় কাজকে(হত্যা, ধর্ষন....) সমর্থন। শুধু সমর্থনই নয়, তাদের কাজে সরাসরি সহায়তা করা।
কেন সহায়তা করেছিল?
- ক্ষমতাস্বীনদের চোখে প্রিয় হয়ে, সুবিধা লাভের জন্য। (কানকাটা রমজানরা যেটা করে থাকে।)


এ যুগের মীরজাফরঃ
সরাসরিভাবে এটা নিয়ে কথা বলা রিক্স। কারণ, অ্যান্টিভেনম ছাড়া সাপ নিয়ে খেলা করাটা বেঠিক। তবে আমার কাছে যেহেতু কার্বলিক এসিড আছে, সেহেতু নিরাপদ দূরত্বে থেকে সাপ খেলা দেখা যাক.....;)

উপরের দুটি ঘটনা থেকে মীরজাফরের বৈশিষ্ঠ্য:
১. দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত/দলীয় স্বার্থকে বড় করে দেখা। (দেশের ক্ষতি হবে জেনেও এটা করলে)
২. দায়িত্বে অবহেলা। যার কারণে দেশের বা দেশের বৃহৎ জনগোষ্ঠীর ক্ষতি হয়।
৩. দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বঞ্চিত করে, অন্যায়ভাবে নিজে সুযোগ-সুবিধা ভোগ করা। (ন্যায়ভাবে হলে আলাদা কথা)
৪. সুবিধা লাভের জন্য ক্ষমতাস্বীনদের অন্যায় কাজকে সমর্থন করা/নিজেও সেই অন্যায়ে জড়িয়ে পড়া।



পুরান মীরজাফরদের গালি দেয়া/তাদের নিয়ে কাঁসুন্দি ঘাঁটা সহজ, নতুনদের নিয়ে বলাটা কঠিন। আবার, আবেগে পড়ে যাকে তাকে মীর যুক্ত জাফর বানানোটাও অন্যায়। তার চেয়ে বরং আমরা নিজেরাই নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করাই। আমি কী....

আজ অনেক দিন পর স্কুলের শপথের কথা মনে পড়ল। "আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।... ...
অন্যায় কোন কাজ করিব না এবং অন্যায়কে প্রশ্রয় দিব না।..... "

শেষ বাক্যটা মনে হয়ে ভাবছি; আমি নিজেই তো একটা ভন্ড। অন্যের দিকে আঙুল তুলি কোন মুখে???:(
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×