পাঁচ.
চলে যাবো ভালোবেসে পতনের আগে,
অভিমান অভিযোগ নয় কোন রাগে।
ছয়.
বীজ বুনে আগাছার অনাহারী শিশু,
দেবতা মানুষ নিজে নিজ গুণে ষিশু।
সাত.
অন্দ্ব এক কুঁড়ে বসে ফলে ও ফুলে,
মানুষ হয়েছি আমি হয়তো ভুলে।
জন্মের কাছা-কাছি শামুক হয়ে,
যাবো না ওখানে আর বলেছি ভয়ে।
জলের গভীরে গিয়ে জ্যোৎস্না হবো,
মানুষ হবো না আমি, হয়েছি তবু।
আট.
ছায়াময় জ্যোৎস্নায় স্নেহ চেয়ে,
আড়ালের শৈশবটা হারালে মেয়ে।
হারানো অনুভূতির সুখের ঠোঁটে,
কিশোরী কখন তুমি বুঝোনি মোটে।
আবেগের ভালোবাসায় অন্যের হাতে,
যৌবন বিকিয়ে দিলে সারাটা রাতে।
অকারণে সময়ের শরাব খেয়ে,
আধুনিক বেড়ে উঠো সাহসী মেয়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






