নিঃসঙ্গতার বিলাপ কিশোরীর একাকীত্বের হাসি
পত্র সঙ্গমে নষ্ট ভ্রুণ অস্তিত্বের খোঁজে রাত্রি উল্লাস
মগজের ফ্রেমে বিষন্নতাকে গেঁথে রেখে
জীবনের সন্ধ্যা নামে নিরবতার উতাপ বেড়ে যায়,
গতকালও ভয়ের বাগানে বিশুদ্ধ সাহস দেখে
সদ্য পরিচিত বিদেশী মারিয়ার বুকের ঘ্রাণ
নির্লিপ্তের মতো যৌনাচারে আমাকে বাধ্য করে
আমি নির্ভয়ে রপ্ত করি বিদেশীনীর যৌন কৌশল।
পুনঃরায় সকাল হলে সম্মতির বিপন্নতায়
উৎস মুখে এঁকে রাখি প্রিয়তম নারীদের স্মৃতি
স্তনে দাগ কন্ঠস্বরে মিথিলার ছায়া কাঁকড়ার মুখ
নদীতে জোয়ার হলে দেশী নাবিক দৃষ্টি দেবে
সন্ধ্যা হলে নোঙর দেবে বিদেশী মারিয়া'রাও।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




