প্রয়োজন শেষ হলেই যাত্রা দেবো
এ বিশ্বাস আর নেই,
এবার প্রয়োজনহীন যাত্রা দিতে চাই
তাদের গন্তব্যের খোঁজে
যারা একদিন বলেছিলো- ‘এ ছেলে অমানুষ’।
এবার চলে যেতে চাই সেইখানে
সেখানে যেতে আরোপ রয়েছে নিষেধাজ্ঞা
বলেছে ‘ততটুকু যেও না, সীমা লঙঘন হবে’।
‘লঙঘন’ ভুলে যাও অমানুষ হয়ে
চলে যাও সেইখানে যেখানে আর কেউ নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



