ঝাউবিথির কিনারে ধুলি মেখে উড়ে যায় আহবান
সময় মুখস্ত করে ব্যস্ত থাকে লাল কাঁকড়ার দল
মরিচিকায় ডুবে গেছে বিপরীত লিঙ্গ ভালোবাসা,
অতএব চোখের কোণে আসক্ততা জমা রেখে প্রজাপতি দেখো
আহ্লাদের জলে ফুলের রেণু ভাসিয়ে দিয়ে
গুনতে থাকো এক-একটি স্রোত আর বিষন্নতার কথা,
তারপর মুক্তি পাবে মাকড়সায় বেঁধে রাখা উষ্ণতা সমুহ।
ঘুম-ঘুম ভাব নিয়ে অব্যক্ত অভিমানে লুকিয়ে থাকা বুক
নিয়ম মেনেই অনিয়মের উন্মাদনা তৈরী করে বিভোর থাকে
ভিন্ন বিশ্বের প্রয়াস আর বিন্দু বিন্দু বিষের গহীন স্বপ্ন,
খোঁজে খোঁজে ক্লান্তি হয়ে সহোদররা ঘরে ফিরে যায়
তবু পথের সীমানা ও গন্তব্যের দেখা মিলেনা বন্ধু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



