প্রধানমন্ত্রী আইডিয়ালের মুগদাপাড়ার অবৈধ ক্যাম্পাসটি উদ্বোধন করলেন : শিক্ষা প্রশাসনে ক্ষোভ
০৯ ই জুন, ২০১১ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রধানমন্ত্রী আইডিয়ালের মুগদাপাড়ার অবৈধ ক্যাম্পাসটি উদ্বোধন করলেন : শিক্ষা প্রশাসনে ক্ষোভ
শিক্ষা প্রশাসনের নিয়মনীতি না মেনে অবৈধভাবে গড়ে ওঠা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদাপাড়া ক্যাম্পাস গতকাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদনহীন এ ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, সাবের হোসেন চৌধুরী এমপি, শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রশাসনে এ নিয়ে গুঞ্জন চলছে। সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদনহীন একটি শাখা ক্যাম্পাস উদ্বোধন করে প্রধানমন্ত্রী পুরো শিক্ষা প্রশাসনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে শিক্ষা প্রশাসনের অনেকে প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্ব আসলে কার? প্রধানমন্ত্রীর নাকি শিক্ষা প্রশাসনের? শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দফতর বা সংস্থা তাহলে কেন রয়েছে? এত জনবল তাহলে কী করছে? সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ ক্যাম্পাসটি উদ্বোধন করে প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী শিক্ষা প্রশাসনের এবং নিজের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন