somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার কাউন্সিল পরীক্ষা: ২৮/০৬/২০২৫

২৭ শে জুন, ২০২৫ ভোর ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা এখনো বার কাউন্সিল পরীক্ষার নাম শোনেননি, আপনাদেরকে অভিনন্দন।
যারা শোনেছেন বা যারা খুব কাছের কাউকে এই পরীক্ষার জন্য হাঁসফাঁস করতে দেখেছেন, স্বাগতম। আপনি এখন বাংলাদেশের সর্বোচ্চ মানসিক নিপীড়নের অভ্যন্তরীণ মহলে প্রবেশ করেছেন।
আপনি আইনের ছাত্র নাকি জেলের কয়েদি, সেটা মাঝেমাঝে ভুলে যাবেন।

প্রথম ধাপ: ১০০টা MCQ প্রশ্ন।
সময় সীমিত। যেকোনো সময় মনে হতে পারে “আমি এটা পড়ি নি, ওরে বাবা এটা তো নতুন আইন!”
পরীক্ষার্থীরা প্রতিদিন ১০ থেকে ১৫ ঘণ্টা পড়ে, রাতে ঘুমানোর সময়েও আইনের ধারা আওড়াতে থাকে|
কে পাশ করবে, কে বাদ যাবে, সেটা একমাত্র মহাবিশ্ব জানে।

MCQ পাশ করলেন? এখন আসল যুদ্ধ।
লিখিত পরীক্ষা, আপনি কতটা হাত ব্যথা সহ্য করতে পারেন, কতটা অলস মনে কেস রেফারেন্স বানাতে পারেন, আর কতটা কল্পনাশক্তি দিয়ে উত্তর লিখতে পারেন।

লিখিত পরীক্ষার আগে হঠাৎ করে কিছু “গুরুজন” আপনাকে খুঁজে বের করবেন।
তাঁদের বার্তা: “ভাই, চাইলে পাশ করিয়ে দিতে পারি। আপনার জন্য কিছু একটা করে ফেলবো ইনশাআল্লাহ।”
তাদের ম্যাজিকাল টিপস?
“যা পারেন লিখুন, খালি রাখবেন না। আর কিছু লাগবে না।”

ফলাফল বের হতেই দেখা যাবে, সত্যি সত্যিই কিছু লোক পাশ করে ফেলেছে।

তৎক্ষণাৎ জাদুকরেরা আসে গর্বের সাথে:
“দেখলেন তো? বলেছিলাম না, আমি করে দিবো!”
যারা পাশ করেনি?
তাদের টাকা ভদ্রভাবে ফেরত দেওয়া হয়, সাথে বলা হয়:
“ভাই, আপনি যা লিখছেন, আইন নয়, ওটা কবিতা ছিলো। আর মাফ করবেন, ওটা নিয়া কিছু করা সম্ভব ছিল না ”

গুজব আছে বার কাউন্সিল পরীক্ষায় প্রাতিষ্ঠানিক ম্যাজিক হয়।

কেউ বলে: “কোটা থাকে”,
কেউ বলে: “তালিকা তৈরি থাকে”,
আর কেউ বলে: “টাকা দিলে সব হয়”।

আপনার বন্ধু, ভাই, বোন, প্রেমিক/প্রেমিকা, যেই এই পরীক্ষা দিচ্ছে, একটু স্নেহের চোখে তাকান।

ওরা এখন কেবল পরীক্ষা দিচ্ছে না।

ওরা একটা মানসিক যুদ্ধে আছে, যেখানে প্রতিপক্ষ হলো আইনের বই, ঘুমের অভাব, আর গুরুজন।

এক কাপ চা দিন। সাহস দিন। আর দরকার হলে বলুন:

“পাশ না করলে তুই আমার ঘর থেকে বের হ।”

(একটু হুমকি দিলে পড়াশোনায় মন বসে)
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৫ ভোর ৪:৩৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×