somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধবাজ ভারত

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধবাজ ভারত বারবার প্রমাণ করেছে দুর্বল প্রতিবেশীদের ওপর দমননীতি চালানো, আক্রমণ করা এবং ভূমি দখল করা তাদের স্বভাব। হায়দরাবাদ দখল, সিকিমকে গ্রাস করা, কাশ্মীর দখল ও পাকিস্তানের সঙ্গে একের পর এক যুদ্ধ, এসব উদাহরণই দেখায় ভারতের যুদ্ধবাজ চরিত্র। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের শক্তি দেখাতে তারা বহুবার টেলিভিশন চ্যানেলে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কিন্তু চীন কিংবা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালীদের সামনে এলে সেই যুদ্ধবাজ ভারত শান্ত ও নম্র হয়ে অবতীর্ণ হয়

পরিস্থিতি বদলেছে। সাম্প্রতিক অপারেশন সিন্দুরে ভারত ৫–৬টি রাফালে হারিয়েছে বলে প্রচারিত হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে আরও শক্তিশালী করেছে; চীন, মুসলিম বিশ্ব এবং যুক্তরাষ্ট্রও তাদের কৌশলগত অংশীদার। আর ভারত এখন মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল কিংবা ভুটানে কোনো দুঃসাহস দেখাতে পারছে না কারণ প্রতিটি জায়গাতেই চীন সরাসরি বা পরোক্ষভাবে উপস্থিত।

অতএব যুদ্ধবাজ ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ও ঘনিষ্ঠ মিডিয়া এএনআই পডকাস্ট, পালকি শর্মা, এনডিটিভি ইত্যাদিতে বাংলাদেশকে ঘিরে আক্রমণাত্মক বর্ণনা তৈরি হচ্ছে। সাবেক ভারতীয় কূটনীতিকরাও প্রকাশ্যে বলছেন, ভারতের আশপাশে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু নেই, যা কার্যত সরকারি মনোভাবেরই প্রতিফলন। এমনকি ট্রিপুরার কথিত রাজাও প্রকাশ্যে বলেছেন, ভারত চট্টগ্রাম দখল করে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা উচিত।

বাংলাদেশ দুর্বল রাষ্ট্র নয়, বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা যুদ্ধ করে বিজয় এনেছে। যদি যুদ্ধবাজ ভারত চট্টগ্রাম আক্রমণ করে, তবে তারা শুধু ব্যর্থই হবে না, নিজেদের উত্তর-পূর্ব অঞ্চল হারানোর ঝুঁকিও তৈরি করবে। তবুও বাস্তবতা হলো, এখনই বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক মহড়া, প্রতিরক্ষা চুক্তি এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে হবে। মিথ্যা প্রচার ও তথ্যযুদ্ধ মোকাবিলায় সক্ষমতা গড়ে তুলতে হবে।

এটি আর কোনো কল্পনা নয়। যুদ্ধবাজ ভারত একদিন বাংলাদেশে আক্রমণ করবে । আর সেই আক্রমণ ভারতের ভেতরেই ভাঙনের সূচনা ডেকে আনতে পারে, কারণ ব্রিটিশরা না করলে ভারত এতদিন একসঙ্গে টিকে থাকত না।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৬
২৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

×