মাত্র বারো বছর বয়সেই রোবট নির্মাতা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাত্র বারো বছর বয়সেই রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্কুল পড়–য়া ছাত্র রোহান আগরাওয়াল। যে বয়সে শিশুরা ভিডিও গেম নিয়ে খেলায় মেতে থাকে ঠিক সে বয়সেই ছোট আকৃতির কয়েকটি রোবট তৈরি করেছে রোহান। সম্প্রতি ম্যাশেবলে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে। সার্চ জায়ান্ট গুগলের সহযোগিতায় গুগল ও ডিজনির জন্য ক্যালিফোর্নিয়ার সানিভিলে ওলজিক নামে একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠানে রোবট তৈরি করে সে। এটি ঘুরে ঘুরে অফিসের সবাইকে চিপস পৌঁছে দিতে সক্ষম। মাত্র চার বছর বয়স থেকে প্রোগ্রামিং শুরু করে রোহান। এছাড়া পাঁচ বছর বয়সে কোডিং শিখে নিজেই ওয়েবসাইট তৈরি করা শিখেছিল বলে জানিয়েছে রোহানের মা

। ম্যাশেবলকে দেয়া এক সাক্ষাৎকারে রোহান বলেন, প্রথমে আমি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শিখি। এক সময় আমার মা সার্চ জায়ান্ট গুগলের ওয়েবপেজের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। তখন থেকে আমি গুগলের ভক্ত হয়ে যাই। এরপর হার্ডওয়্যার নিয়েও আগ্রহ বাড়তে থাকে তার। প্রকৌশলী বাবা-মা তাকে একটি ডিজিটাল সার্কিট বুক এবং একটি কিট কিনে দেন। সেটা নিয়ে চলতে থাকে গবেষণা। এ সময় কয়েকবার দুর্ঘটনার শিকার হতে হয় তাকে। বয়সে শিশু হওয়ায় তাকে কোনো পারিশ্রমিক দেয়নি ওলজিক নামের রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে প্রতিদিন দুপুরে খাবার সরবরাহ করত তারা। ভবিষ্যতে রোহান কম্পিউটার প্রোগ্রামার বা রোবট নির্মাতা হতে চায়।
ওরে সব্বনাস মাথায় কত ব্রেন রে...
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন