বিস্কুটের শিল্প : বিস্ময়কর ব্যাপার হলেও সত্য যে বিস্কুট দিয়েও তৈরি করা যায় অভিনব শিল্পকর্ম। বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছে পুরো একটি আবাসিক এলাকা। কী নেই সেখানে?
আর এমনই অসাধ্য সাধন করেছেন চিনের এক শিল্পী। নাম তার সং ডং। প্রায় ৭২ হাজার বিস্কুট দিয়ে তৈরি করেছেন শিল্পকর্ম। নাম দেয়া হয়েছে বিস্কুট সিটি। এখানে ব্যবহার করা হয়েছে চকলেট বিস্কুট, ডাইজেসটিভ বিস্কুট, রিচ টি, হফনব বিস্কুট এবং ফ্রুট শর্টকেক।
![]()
![]()
চিংড়ির শিল্প : চিংড়ি মাছের খোলস দিয়ে তৈরি করা হয়েছে মোটরসাইকেল। এমন চমক দেখিয়েছেন তাইওয়ানের এক শেফ। হুয়াং মিংবো নামের এই শেফ চিংড়ির খোলস দিয়ে তৈরি এই শিল্পকর্মটি প্রদর্শন করেছেন চীনের ফুজিয়ান প্রদেশের ফুড আর্ট সেমিনারে। তার এই শিল্পকর্ম সেমিনারে আসা অতিথিদের দৃষ্টি কেড়ে নেয় খুব সহজেই।
![]()
![]()
পাকা কলার শিল্প : জাপানের শিল্পী কাইসুখ ইমাদার পাকাকলা দিয়ে তৈরি করেছেন অদ্ভুত সব শিল্পকর্ম। মানুষের প্রতিকৃতি থেকে শুরু করে ঘোড়ার গাড়ি সবটাই বানিয়েছেন তিনি। তবে কলা থেকে কোনো শিল্পকর্ম তৈরি করা মোটেও সহজ কাজ নয়। পাকা কলা খুবই নরম হওয়ার কারণে অতিরিক্ত কিছু যোগ করা যায় না। এজন্যই ইমাদারের কাজ আলাদা গুরুত্ব বহন করেছে।
![]()
![]()
![]()
ছেঁড়া বইয়ের শিল্প : বই দিয়ে যেমন শিল্পকর্ম করা যায় তেমনি ছেঁড়া বই দিয়েও শিল্পকর্ম তৈরি করা যায়। ছেঁড়া বই দিয়ে শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পীরা।
বইয়ের শিল্প : বুকওর্ম হলো বই দিয়ে তৈরি একটি শিল্পকর্ম। কষ্ট করে লাইব্রেরিতে না গিয়ে বাসাতে এই সেলফ বানিয়ে লাইব্রেরির আমেজ তৈরি করা যায়। নেদারল্যান্ডসের একটি কোম্পানি এ ধরনের বুকসেলফ বাজারে এনেছে, যেটা দিয়ে একই সঙ্গে বইগুলো সাজিয়ে রাখা যায় তেমনি সেলফের মাঝখানে রাখা আছে বসার জায়গাও। বই দিয়ে ঝটপট তৈরি করা যায় একটা বাথটাব। আর্টিস্ট ভেনেসা মানচিনি বাথ অব নলের্জ নামের এ শিল্পকর্মটি বই দিয়ে তৈরি করেছেন। তা ছাড়া বই দিয়ে তৈরি করা যায় মোহনীয় সোফা। বই দিয়ে তৈরি এ সোফাটায় কয়েক টুকরো কাঠ একসঙ্গে সাজিয়ে বইগুলো থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। আর সোফায় বসে এদিক-ওদিক নড়াচড়া করার জন্য সোফার সঙ্গে লাগিয়ে দেয়া হয়েছে চাকা।
বই দিয়ে মানুষের মুখের শিল্পকর্ম তৈরি করেছেন নিক জর্জিও নামের এক শিল্পী। তথ্যপ্রযুক্তির ব্যাপক বিস্তার আর ই-বুকের ব্যাপক প্রচলনে ভবিষ্যতে বইয়ের প্রচলন কমে যাবে, সে শঙ্কা থেকেই নিকের এ শিল্পকলা। সে কারণেই নিক বই নিয়ে এমন নানা ধরনের ভাস্কর্য তৈরি করেছেন। বই আর ল্যাম্প, যেন পরস্পরের সহোদর। বইটির সঙ্গে ল্যাম্পটি এমনভাবে লাগোয়া করে তৈরি করা হয়েছে, যাতে বইটি খুললেই ল্যাম্পটি জ্বলে উঠবে। আর এ টেবিল ল্যাম্পটিকে চার্জ দেয়ার জন্য খুব অল্প ভোল্টেজের ব্যাটারি হলেই চলবে।
পেনসিলের শিল্প : পেনসিল দিয়ে যিনি অভিনিক সব শিল্পকর্ম তৈরি করেছেন তার নাম হলো ডেল্টন গেট্টি। তার জন্ম ব্রাজিলে কিন্তু ১৯৮৫ সালে যখন তার ২৪ বছর ছিল তখন তিনি আমেরিকাতে চলে আসেন। মুলত তিনি একজন আর্কিটেকচার। কিন্তু নিতান্তই শখের বশে এই পেনসিল নিয়ে শিল্প কর্ম শুরু করেন। আর এতেই তিনি বিশ্ব জনপ্রিয় হয়ে যান। তবে অনেক শিল্পী আছেন যারা তাদের শিল্প কর্মগুলো কে আরো সুন্দর করতে পেনসিলের ব্যবহার করেছেন কিন্তু ডেল্টন ই একমাত্র যিনি পেনসিলের সুচারু মাথাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অতি আশ্চর্য সৃষ্টি।


সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




