কল্পবিজ্ঞানের বই কিংবা সিনেমায় আমরা এতদিন রোবট বা যন্ত্রমানবের কথা শুনে এসেছি। কিন্তু রবোটিক গাছের কথা কি কেউ শুনেছে কখনো? হ্যাঁ , খুব শীঘ্রই আমরা হয়তো যন্ত্রমানবের মতো যন্ত্রবৃক্ষের দেখাও পেতে যাচ্ছি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন “ Plantoid “ !
ইতালির জেনোয়ার Italian Institute of Technology তে বারবারা মেজ্জোলাইয়ের নেতৃত্বে এক দল গবেষক একটি বিশেষ ধরণের রোবট আবিষ্কার করেছেন যা কিনা গাছের মতই শিকড়ের জন্ম দিতে পারে (তাই নাকি!!

কিন্তু কৃত্রিম এই শিকড় তৈরির প্রধান চ্যালেঞ্জ হলো এটিকে সময়ের সাথে সাথে যথাযথ ভাবে বাড়তে দেয়া ও নতুন কোষ গঠনে সমর্থ করা (চ্যালেঞ্জ তো বটেই
বারবারা জানান তারা এই বিষয় গুলো মাথায় রেখেই এমন এক কৃত্রিম গাছ বানাতে চান যা সত্যিকারের গাছের মতই হবে। গবেষকদল আশা করছেন এই কৃত্রিম গাছ “প্ল্যান্টোয়েড” ভবিষ্যতে ভূ-তত্ত্ব, চিকিৎসাবিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রাখবে (তা তো রাখবেই)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


