somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদসীন সরকার, নির্বিকার আইন-শৃঙ্খলা বাহিনী,আগ্রাসন দেশীয় বস্ত্রশিল্প । গলাটিপে হত্যার চেষ্টা চলছে নির্বিকার ।

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বার্ষিক অর্থনীতির আকার প্রায় চৌদ্দ লাখ কোটি টাকার। শুধুমাত্র পবিত্র রমযান মাসেই সার্বিক অর্থনীতিতে যোগ হয় সোয়া এক লাখ কোটি টাকা। আর ঈদ উপলক্ষে অর্থনীতির সবচাইতে বড় চালিকা শক্তি হলো পোশাকের বাজার।
কিন্তু আত্মঘাতী ও সর্বনাশা বিষয় হচ্ছে- ঈদ উপলক্ষে আমাদের দেশের পোশাকের বাজারটি প্রায় পুরোটাই ভারতীয়দের দখলে। বৈধ-অবৈধ বিভিন্ন পথে ভারতীয় পোশাক আমাদের দেশে অনুপ্রবেশ করছে।
গরুতে নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের ঈদের বাজারে সেমাই-মসলা থেকে শুরু করে জামা-কাপড়সহ সব পণ্যেই ভারতের প্রাধান্য। মফস্বল শহর, বিভাগীয় শহর, রাজধানী শহর, সকল জায়গায় মার্কেটগুলোতে ভারতীয় নিম্নমানের পোশাকের ছড়াছড়ি। ভারতীয় নাটক-সিনেমার বিভিন্ন চরিত্রের শিল্পীদের নামে এসব পোশাক বিক্রি হয়।
ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস ও স্টার জলসা-এর সিরিয়ালের নামে ও হিন্দি সিনেমার নামে বাজারে এসেছে অনেক পোশাক।
জানা গেছে, তিসমার খান, ওহ মাই গড, আশিকি-২, বডিগার্ড, রা ওয়ান- এসবই বর্তমান ভারতীয় হিট সিনেমার নাম। আর এসব হিট ছবির নামে পোশাকের নাম। ভারতের মুম্বাইয়ের হিন্দি হিট ছবির নামের পোশাকে ছড়াছড়ি ঢাকার ঈদ বাজারে। ভারতীয় হিট ছবি ও সিরিয়ালের নামের মোহে বিকিকিনি হচ্ছে!
সরকারের উদসীনতার কারণে বস্ত্রখাতে ভারত এদেশের উপর আগ্রাসন চালাচ্ছে। দেশীয় বস্ত্রশিল্পকে গলাটিপে হত্যার চেষ্টা চলছে। ভারতীয় বস্ত্র আসা বন্ধের জন্য সরকারের কাছে বছরের পর বছর ধরে ধর্ণা দিলেও কোনো কাজ হচ্ছে না।
বৈধ-অবৈধ পথে আসা এসব পোশাক দেদারসে বিক্রি হচ্ছে। অথচ আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিকার। আকাশ সাংস্কৃতির নামে ভারতীয় টিভির সিরিয়াল, কার্টুন ও হিন্দি সিনেমার দিকে শিশু-তরুণ-তরুণীদের ঝুঁকে পড়ায় যেমন দেশের নিজস্ব সংস্কৃতি-কৃষ্টি উপেক্ষিত হচ্ছে, তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় দুই দেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৬ বিলিয়ন ডলার এবং সেটা বেড়েই চলেছে।
আর ঈদ বাজারকে কেন্দ্র করে ভারতীয় ব্যবসায়ীরা ‘বিক্রির পর দাম পরিশোধ’ করার শর্তে পণ্য দেয়ায় দেশের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা ঝুঁকছে সেদিকেই বেশি। বিক্রেতারা নিয়ে এসেছে স্টার জলসা’য় প্রচারিত ‘কিরণমালা’ সিরিয়ালের নামকরণে ঈদের ‘কিরণমালা জামা’। বংলাদেশের মেয়েদের ভারতীয় সিরিয়াল দেখার দুর্বলতা বুঝতে পেরে ভারতীয় ব্যবসায়ীরা বলিউডের তারকা আর ভারতীয় সিরিয়ালের নায়িকাদের নামে পোশাকের নামকরণ করে। প্রতিটি পোশাকে লাগানো হয়েছে ভারতীয় নায়িকাদের ট্যাগ। যেমন- আনারকলি, আশিকি, মাসাককলি, সানি, কোয়েল, চিকনি চামেলি, বিপাশা, জারা, অর্চনা, আমিত, ডিসকো চলি, জীবিকা, রিভা, বীরা, ছানছান, ঝিলমিল, পাঙ্খুরী, আশিকি টু, বুগিউগি, টাপুর-টুপুর- এমন নানা নামের বাহারি পোশাক ঈদের ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ব্যবসায়ীদের অভিযোগ- দেশী পোশাক শিল্পকে ধ্বংস করতেই ভারত থেকে পবিত্র ঈদ মৌসুমে পোশাক আমদানির অনুমতি দেয়া হয়েছে।
পাশাপাশি ভারতীয় নায়িকা-গায়িকাদের অনুকরণে পোশাক আমদানির সুযোগ দিয়ে সরকারই এদেশে অবাধ ভারতীয় সংস্কৃতির লালন ও প্রসার করছে। যা সংবিধানের ২৩নং অনুচ্ছেদের সুস্পষ্ট খেলাপ। সংবিধানের ২৩নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবে।’
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×