
আমাদের সংবিধান আমাদের জন্য পাঁচটি মৌলিক অধিকার রেখেছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। বেগম জিয়া তার ৫ নম্বর মৌলিক অধিকার চিকিৎসা এখন পাচ্ছেনা, সোজা করে বললে তিনি যেভাবে চাচ্ছে সেভাবে পাচ্ছে না। উনার উপদেষ্টা পরিষদের একজন আব্দুস সালাম, কাল দেখলাম এক টকশোতে উনি বলছেন দেশ কোথায় আছে আপনারা ভাবুন একজন সাবেক প্রাইম মিনিস্টারের চিকিৎসার জন্য আমাদের আন্দোলন, অনশন করা লাগে! চিকিৎসা আমাদের নেত্রীর মৌলিক অধিকার, সেটা কেন দেওয়া হবে না? একজন প্রাইম মিনিস্টারকে বিনা চিকিৎসায় সরকার কেন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে?
উনার পাশে বসা ছিলেন সরকার দলের একজন সাংগঠনিক সম্পাদক। যাক উনার এই প্রশ্ন গুলোর প্রেক্ষিতে সেই সম্পাদক জেল কোড, মেল কোড দিখিয়ে এক কিনারা করে ফেলেছেন। আরেক পাশে বসা ছিল জাতীয় পার্টির একজন, তিনি আবার বলেছেন এরশাদকে যখন বেগম জিয়া জেলে নিয়েছেন ৯১'তে তখনও এরশাদকে চিকিৎসা দেওয়া হয়নি। উনি বলেছেন রমজানে এরশাদ ইফতারে মিষ্টি চেয়েছেন তখনও বেগম জিয়ার জেলার নাকি জেল কোড দেখিয়ে বলেছে, যে বাজেট তাতে মিষ্টি দেওয়া সম্ভব না। এরশাদকে মিষ্টি না খাওয়ানোয় উনার হিমোগ্লোবিন কমে যায়, আজও নাকি সে সমস্যা আছে এরশাদের। এরশাদের হিমোগ্লোবিন কমে যাওয়ার দুঃখে তিনি পুরো টকশোতে আর বেশি কথা বলেনি।
এখন বেগম জিয়ার মৌলিক অধিকার চিকিৎসা, উনার এই অধিকার থেকে সরকার উনাকে পুরোপুরি বঞ্চিত করছে না, সরকার চাচ্ছে উনি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেক। তবে উনি সেখানে চিকিৎসা নিবেন না, মনে হয় বঙ্গবন্ধুর নাম থাকায় উনি গোয়ার ধরেছেন। উনাকে ইউনাইটেড হসপিটালে নেওয়ার জন্য রাতদিন পল্টনে রিজভী সাহেব বিবৃতি দিয়ে যাচ্ছেন। ফখরুল সাহেব উনার এই মৌলিক অধিকারের জন্য বারবার আবেদন করছে সরকারের কাছে।
যাইহোক বেগম জিয়া জেলে থাকার কারনে চিকিৎসা যে আমাদের মৌলিক অধিকার সেটা আমরা জানতে পেরেছি এবং এই অধিকার যে আন্দোলন, অনশন ছাড়াই পাওয়া উচিত সেটাও জেনেছি।
বেগম জিয়া আড়াই মেয়াদে ক্ষমতায় থেকে গেছেন তখনও এই মৌলিক অধিকার ছিল, তখনও গ্রামের মহিলাদের বাতের ব্যথা হতো, বাচ্চা হতো, বাচ্চা হতে গিয়ে মারা যেতো। উনার বয়সী বৃদ্ধা তখনো ছিল, অসুখ হলে ঝাড়ফুঁক করতো, মানুষের কাছে হাত পাততো, সরকারি হাসপাতালে গিয়ে মার খেতো, ভুল চিকিৎসায় মারা যেতো। মির্জা ফখরুল সাহেব উনার নেত্রীর মৌলিক অধিকারের জন্য সরকারের কাছে বারবার আবেদন করেছেন কিন্তু উনারা ক্ষমতায় থাকতে সাধারণ মানুষের মৌলিক অধিকারের জন্য কি কি করছেন আমাদেরকে জানাক আমরাও তখন বেগম জিয়ার মৌলিক অধিকার আদায়ের জন্য উনার সাথে সুর মিলাবো!
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




