somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

তারেক জিয়া বিএনপি'র ক্ষতি করে যাচ্ছে নিজের অজান্তেই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুক্তিযুদ্ধের আটচল্লিশ বছর পর, মেজর জিয়ার মৃত্যুর আটত্রিশ বছর পর এবং তারেক জিয়া বারো বছর পলাতক থেকে আবিষ্কার করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী জাতির জনক শহীদ জিয়াউর রহমান! তারেক জিয়ার বক্তব্য প্রচার-প্রচারণার উপর বাংলাদেশের আদালত অনেক আগেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। বেচারা এখন ফেসবুক লাইভ টাইভের মাধ্যমে তার বক্তব্যের প্রচার করছে। প্রচার করতে গিয়ে উল্টোপাল্টা বকে বিএনপি'র বারোটা বাজিয়ে দিচ্ছে।

জাতীয়তাবাদ বিশ্বের জন্য নতুন কিছু নয়, মেজর জিয়ার জন্মের বহু আগে থেকে বিশ্বে জাতীয়তাবাদের চর্চা হয়েছে। তাই জাতীয়তাবাদের জনক নয়, বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবক্তা বলা যেতে পারে। কিন্তু সেটাও সম্ভব না, মেজর জিয়ার আগেও মাওলানা ভাসানী জাতীয়তাবাদ নিয়ে প্রচুর সভা-সেমিনার করেছে, মানুষকে বুঝিয়েছে।জাতীয়তাবাদ কথাটি বাংলাদেশে প্রচলিত ছিল, মেজর জিয়া শুধু সেটাকে ঢাকঢোল পিটিয়ে মানুষের সামনে মুলা হিসেবে ঝুলিয়েছে।

সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তারেক জিয়ার ন্যূনতম ধারণা থাকলে এধরনের ভুলভাল কথা বলতে পারতো না। তারেক জিয়া না হয় ভুল বলছে কিন্তু তার সামনে শতাধিক লোক কিভাবে ঠিক ঠিক করে হাততালি দেওয়া শুরু করে? জাতি হিসেবে এগুলো আমাদের অপরিপক্কতার নিদর্শন!
তারেক জিয়াসহ বিএনপি'র লোকজন শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে মেনে থাকে, এটা পুরো ভুল কিছু নয়। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক, তবে একমাত্র পাঠক নয়। তাই শহীদ জিয়াকে বিএনপি'র লোকজন স্বাধীনতার ঘোষক বলাটা পুরোটা ভুল নয়। একজন সামরিক বাহিনীর উচ্চ পদস্থ অফিসার হিসেবে জিয়াউর রহমানের এই ঘোষণার প্রয়োজনীয়তা ও মূল্য কোন অংশেই কম ছিলো না।

যাই হোক তারেক জিয়ার এইভাবে উলটপালট কথা বলে নেতাকর্মী এবং দেশের জনগণের মাঝে ফোকাস হওয়ার চেষ্টা অপরিপক্ক রাজনৈতিক উদারন। এগুলির ফল তারেক জিয়ার জন্য এবং বিএনপি'র জন্য ভালো কিছু বয়ে আনবে না। সময়ের সাথে সাথে রাজনীতি পরিবর্তন হয়, সে পরিবর্তিত রাজনীতির সাথে তারেক জিয়া ও বিএনপি নেতৃবৃন্দ নিজেদেরকে মেলে ধরতে পারছে না। এটা বিএনপি'র জন্য যেমন হতাশার তেমনি জাতির জন্যও।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×