তোর সরল রেখায় সুখ।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোর আকাশে পূর্ণিমা চাঁদ,
আমার আকাশ মেঘলা...
তোর আঙ্গিনায় কত মানুষ,
আমার চলা একলা।
আমার কষ্ট ভীষন ভারী,
তাই নিজের সাথেই আড়ি...
পথের মাঝে, পথ আমার,
পথের মাঝেই বাড়ি।
তোর আলো ভরা ঘর,
আমার নিকষ কালো রাত...
তোর শহরে ফুলের বাগান,
আমার শূন্য হাত।
আমার বৃত্তে ঘুরা জীবন,
তাই নেই কেউ আর আপন...
দিনের শেষে আয়স আমার,
দিনের শেষে যাতন।
তোর সরল রেখায় সুখ,
আমার হটাৎ থেমে যাওয়া...
তোর চোখেতে হাজার স্বপন,
আমার না পাওয়া।
আমার নেই কেউ আর সাথে,
এই নিকোটিনের রাতে...
নিজের সাথে নিজেই বাঁচি,
খুঁজি না আর তোকে।
নূর আলম হিরণ
২৪.১২.১৯
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন