
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে শেষমেষ এসেই পড়েছে। এতে এত চিল্লাপাল্লা করার কি আছে! একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আরেকটা দেশ সফর করবেন এটা স্বাভাবিক ব্যাপার। নরেন্দ্র মোদী যদি গুজরাটের কসাইও হয় সে সেই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। তার বিচার করার জন্য ১২০ কোটি ভারতীয় আছে, তাদের আইন-আদালত আছে। তোমরা তার বিচার চাওয়া না চাওয়াতে তার কিছুই যায় আসে না।
মোদির সফর আটকানোর জন্য রাস্তাঘাট ব্লক করে চিৎকার চেঁচামেচি করার কি দরকার? মন চাইলে বড়জোর দুই কলম লিখে অথবা স্মারকলিপি দিতে পারো। চিৎকার করে শব্দদূষণ আর রাস্তাঘাট ব্লক করে জ্যাম বাড়ানোর প্রয়োজন কি! এমনিতেই ঢাকা শহর বসবাসের অযোগ্য শহর!
মোদি না হয় ২ হাজার মুসলমানকে মেরেছে গুজরাটে কিন্তু সৌদি আরব তো লক্ষ লক্ষ শিশু, নারী-পুরুষকে নির্বিচারে হত্যা করেছে! সেসব নিয়ে কোন উচ্চবাচ্য নেই কেন? একাত্তরেও তো তোমাদের ভাইয়েরা হত্যাযজ্ঞ চালিয়েছে তোমাদের উপর। কিংবা এই একবিংশ শতাব্দীতে এসেও ধর্ম অবমাননার নামে রামু, শাল্লায়, ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় কান্ড চলেছে! চলেছে না? নিজেরাই যে দোষে দোষী সে দোষে আরেকজনের বিচার চাওয়া কি সঠিক কাজ?
মোদি এদেশের না আসলে তার তেমন কোন ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার তোমাদেরই হবে। একটা দেশ পরিচালনা করার জন্য কি কি রসদ লাগে তা তোমাদের মাথায় ঢুকবে না। একটা দেশের সাথে পররাষ্ট্রনীতি কিভাবে গড়ে তুলতে হয় সেটার ধারণাও নেই। নিজেদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক অর্থনীতিতে কী কী ভূমিকা রাখে সেটা জানা নেই। কিছু থেকে কিছু হলে কোনো দেশ বা ব্যক্তি কে বয়কট করার আগে নিজেরা স্বাবলম্বী হয়ে দেখাতে হবে। আধুনিক বিশ্বে কোন দেশেই পরিপূর্ণ স্বাবলম্বী নয়, বর্তমান আধুনিক ও প্রযুক্তির যুগে তোমরা কতক্ষণ নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে তা তোমাদের কথাবার্তা ও চিন্তা-চেতনায় বুঝা যায়।
ইউরোপ-আমেরিকার মতো অর্থনীতিতে পরাক্রমশালী দেশগুলোও বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে চাইলেই বয়কট করতে পারবে না। কারণ তাদের দরকারি অনেক কিছুই তারা এখান থেকে সস্তায় নিতে পারে। তা ভারতের মত এত বড় একটা রাষ্ট্রকে বয়কট করে তোমরা কতক্ষণ টিকতে পারবে? গণতন্ত্রের উদাহরণ দিতে গেলে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের উদাহরণ এই তোমরাই টেনে আনো। তা সেই বড় গণতন্ত্রের দেশের প্রধানমন্ত্রী এই দেশে আসছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমাকে তাকে স্বাগতম বলতেই হবে।
বিঃদ্রঃ আমিও অনিচ্ছাসত্বে তাকে স্বাগতম বলেছি।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




