somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার সাফল্যের তাজে আরেকটি পালক যুক্ত হয়েছে!

০৮ ই জুন, ২০২১ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসলামী যুব আন্দোলনের লোকেরা বাজেটের বিপক্ষে বিশাল মিছিল করেছে। এই বাজেট বাতিল করতে হবে। এই বাজেট তারা মানে না! শেখ হাসিনার রাজনৈতিক সাফল্য কতদূর গিয়েছে দেখেছেন! মাদ্রাসার ছাত্র, শিক্ষকরা বাজেট নিয়ে মিছিল করে! এটা কি শেখ হাসিনার সাফল্য না? শেখ হাসিনা এদেরকে কত জ্ঞানী করে গড়ে তুলেছেন!
ডঃ কামাল, ডঃ ইউনূস বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের শিক্ষকরা বাজেট নিয়ে তেমন কিছু বলছে না। মির্জা ফখরুল আর রিজভি সাহেব বাজেট নিয়ে যে বকবক করেন সেগুলো জাতিকে কোনোভাবে সাহায্য করছে না, বাজেট নিয়ে মানুষকে সঠিক তথ্য দিচ্ছেনা। এই হচ্ছে আমাদের সরকার বিরোধীদের প্রজ্ঞা! অথচ তারা বাজেট নিয়ে সঠিক সমালোচনা করলে আমাদের কামাল সাহেবের ঘাম ছুটে যাওয়ার কথা।

আপনি সারাবছর ভালোভাবে চলার জন্য আপনার আয় বৃদ্ধি করার চেষ্টা করবেন। আয় বৃদ্ধি করে সেখান থেকে আপনি আপনার জন্য খরচ করবেন। কোনো কারনে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না হলে কিছু পরিমাণ ধার-কর্জ করতে পারেন। তবে কর্য করার সময় অবশ্যই মাথা রাখেন সেটা কিভাবে পরিশোধ করবেন। আমাদের কামাল সাহেব যে পরিমান আয় করবেন তার দ্বিগুণ খরচ করার চিন্তাভাবনা করে রেখেছেন এবং বাড়তি খরচ করার জন্য তিনি বিশাল পরিমাণ কর্জ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ধার ও সুদ কিভাবে পরিশোধ করবেন সেটার বিস্তারিত কোনো দিকনির্দেশনা তিনি এখনো দেননি। মুহিত সাহেব এর আগে যে বিশাল পরিমাণ কর্জ করে গেছেন উনি কি এখন সেসব নিয়ে চিন্তাভাবনা করেন? জাতির মাথায় ঋণের বোঝা চাপিয়ে উনি উনার মাথায় কদুর তেল দিয়ে ঘুমাচ্ছেন!

বাজেটের টাকার যে পরিমাণ দুর্নীতি হয়, অপচয় হয় এবং অব্যবহৃত থাকে সেটা রোধ করা গেলে বাজেটের জন্য খুব বেশি কর্জ করার দরকার হবে না। করলেও সেটা পরিশোধ করা সহজ হবে। আমার কাছে আরও একটা জিনিস মনে হয়, বাজেটে বরাদ্দ হওয়া যেসব প্রোজেক্টের টাকা ব্যবহার করা সম্ভব হয় না সেগুলি ইচ্ছে করেই করা হয়, যাতে বাজেটের আকার বড় করে দেখানো যায়!
বাজেট আসলে মানুষ সেটাতে কি কি আছে, কিভাবে আয় হবে, কোথায় ব্যয় হবে, সেগুলি নিয়ে খুব একটা ভাবেনা। বাজেট আসলে মানুষ শুধু দেখে কি কি জিনিসের দাম বেড়েছে সেসবের লিস্ট!

যাই হোক মূল কথা এসব না, মূল কথা হচ্ছে বাজেট নিয়ে আমাদের হুজুররা আলোচনা করছে, মিছিল করছে, নারায়ে তাকবীর বলে বাজেট বাতিল করার জন্য শেখ হাসিনাকে হুংকার দিচ্ছি! কি জানে বাজেটে কি গরুর চামড়ার দাম কমিয়ে দেওয়া হয়েছে কিনা কে জানে! বাজেট নিয়ে অর্থনীতিবিদেরা, সাংবাদিকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোচনা করছে না তবে হুজুররা রাস্তায় নেমে মিছিল করেছে, বাজেট বাতিল করতে বলেছে এটাকে কি শেখ হাসিনার সাফল্য বলবেন না?
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়ের বুকের ওমে শেষ ঘুম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা মে, ২০২৬ সকাল ১০:৪৯



আমার নাম তৃশান। সবে তো স্কুলে যাওয়া শুরু করেছি। আজ আমার খুব আনন্দ! বাবা-মা, দিদি আর দাদু-দিদুন মিলে আমরা মস্ত বড় একটা নৌকায় ঘুরছি। দিদি বলছিল এই জায়গাটার নাম জবলপুর।... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

×