somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মে বিজ্ঞান খোঁজাটা কি জরুরি? ডাঃ নায়েক অযথা ধর্মে বিজ্ঞান খুঁজে বেড়াচ্ছেন!

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীতে যতগুলি ধর্ম প্রচলিত আছে তার অনুসারীরা তাদের ধর্মকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য করার চেষ্টা করে। তারমধ্যে আমাদের মুসলিমরা তাদের ধর্মকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য করার চেষ্টা সবচেয়ে বেশি করে থাকে। ধর্মের মাঝে বিজ্ঞান খোঁজাটা কতটা সঠিক কাজ বলে আপনি মনে করেন? আজ থেকে হাজার বছর আগে যেসব ধর্ম প্রবর্তিত হয়েছিল সেই সময়ের মানুষ থেকে আজকের মানুষ জ্ঞান বিজ্ঞানে নিশ্চয়ই অনেক এগিয়ে আছে। প্রাকৃতিক জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে থাকা একদল মানুষের মাধ্যমে আসা ধর্মের মাঝে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত খোঁজার চেষ্টা করা কতটুকু বুদ্ধিমানের কাজ হচ্ছে?

ধর্মের মাঝে বিজ্ঞান খুঁজে পাওয়া নিয়ে এই ব্লগে শত শত পোস্ট পাওয়া যাবে। ধর্মের ভিতর বৈজ্ঞানিক তথ্য উপাত্ত খুঁজে পাওয়া ব্লগারের সংখ্যা এই মুহূর্তে আমার জানা নেই। তবে ধর্মের মধ্যে সবচেয়ে বেশি যে মানুষটি বৈজ্ঞানিক তত্ত্ব খুঁজে পান তিনি হলেন ডাঃ জাকির নায়েক। উনি কোরআন হাদিসের বাণী থেকে জোড়াতালি দিয়ে যে পরিমাণ বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বের করে এনেছেন তা যে কোন বিজ্ঞানীর কাছেই বিস্ময়কর ব্যাপারই হবে!

যাইহোক উনাকে একবার এক লেকচারে একজন প্রশ্ন করেছেন আল্লাহ কেন শুকর খাওয়া হারাম করেছেন? উনি বললেন, শুকুর নোংরা প্রানী এবং কিছু বিজ্ঞানী ও ডাক্তারের কথা কোট করে বলেছেন “শুকুর অল্প তাপমাত্রায় রান্না হয়ে যায় বলে এর মাংস খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।” এখন প্রশ্ন হচ্ছে শুকুর যদি খুবই পরিষ্কার রেখে পোষা প্রাণীর মত লালন-পালন করা হয় তাহলে কি শুকর খাওয়া জায়েজ হবে? কিংবা উচ্চ তাপমাত্রায় রান্না করে শুকুর খাওয়া যাবে? উত্তর হলো না।
আসলে এই সহজ প্রশ্নের উত্তরে উনি বিজ্ঞান মিশ্রণ করে উত্তর না দিলেও পারতেন। উনি বলতে পারতেন আল্লাহ আমাদেরকে শুকুর খেতে নিষেধ করেছেন তাই শুকর খাওয়া হারাম।

মানুষের জীবনে বিজ্ঞান ও ধর্মের প্রয়োজনীয়তা এবং কোনটার প্রভাব বেশি এই নিয়ে মন্তব্য করতে গিয়ে বললেন, ধরুন রাস্তায় আপনাকে কেউ কথা দিয়ে খুবই অপমান করল এটাকে কি আপনি বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারবেন? ডাঃ নায়েক আসলে বিজ্ঞান বলতে আমরা হাইস্কুলে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়েছি সেই বিজ্ঞানকে বুঝেছেন! অপরাধ বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান নামেও যে বিজ্ঞানের শাখা আছে উনার ভাবনায় সেটা ছিল না। আসলে এই প্রশ্নের উত্তরও খুব সহজ। উনার বলা উচিত ছিল বিজ্ঞান দিয়ে ধর্মের ব্যাখ্যা করা কিংবা ধর্ম দিয়ে বিজ্ঞান ব্যাখ্যা করার কোন দরকার নেই। ধর্ম হলো বিশ্বাস, নবী-রাসূল, যীশু, অবতাররা বিশ্বাস করতে বলেছেন তাই আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের মাঝে বিজ্ঞান টেনে আনার দরকার নেই। বিজ্ঞান এবং ধর্ম আলাদা বিষয়, একটার সাথে আরেকটার মিশ্রন করার প্রয়োজনও নেই।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৮
৩২টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×