somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের মন্ত্রিসভা কোন মন্ত্রতে চলে?

০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা দেশের মন্ত্রিসভা সে জাতির বলতে গেলে নিউক্লিয়াস। সরকারের মন্ত্রিসভায় কারা কারা স্থান পায়? জনগণের সেবা করার জন্য কাদেরকে প্রধানমন্ত্রী দায়িত্ব দেয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জাতির জন্য। আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের মন্ত্রিসভা গঠন করেছেন, সেই সভার সদস্য যারা আছেন তারা জাতির জন্য দরকারি পরিমান কাজ করছে কিনা? কি মনে হয় আপনার? একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কথা, আচরণ, কাজ সবসময় মার্জিত হতে হয়। প্রতিপক্ষের সমালোচনাও করতে হয় মার্জিত কথাবার্তা দিয়ে। অশ্লীল গালাগাল দিয়ে এতবড় দায়িত্বে থেকে প্রতিপক্ষকে কটাক্ষ করা এক ধরনের বেকুবি ও কম বুদ্ধিমত্তার পরিচয়।

ডাক্তার মুরাদ হাসান নামের একজন প্রতিমন্ত্রীর কয়েকটি কথা আজ দুইদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। উনি যে ভাষায় তারেক জিয়া ও তার মা, মেয়েকে নিয়ে কথা বলেছেন সেটা যেকোন সচেতন ও বিচারবুদ্ধি আছে এমন মানুষ ক্ষুব্ধ কি হতাশ হবেন! এই ধরনের মেন্টালিটি সম্পন্ন মানুষ যখন মন্ত্রিত্ব পায় সেটা সত্যিই জাতির জন্য খুবই খারাপ বিষয়। তারচেয়ে খারাপ বিষয় তার এসব কথাকে তার অনেক অনুসারীরা বিভিন্ন ভাবে জাস্টিফাই করে যাচ্ছে।
আমার ফেইসবুকে এমন দুইজনের পোস্টে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি কারনে তার কথা গুলোকে সঠিক মনে করেন। কেনো তার নৈতিকতার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন? দুইজনেই প্রায় একই রকম জবাব দিলো! বললো “আপনি কি দেখেননি লন্ডনে বসে তারেক জিয়া কিভাবে বঙ্গবন্ধুকে অপমান করেছে? বেগম জিয়া ২১শে আগস্ট গ্রেনেড হামলার পর সংসদে কেমন তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন? পাপিয়ার মত সংসদ সদস্য কি অকথ্য ভাষায় সংসদে কথা বলেছে?
আমি বললাম এগুলো তো আমার প্রশ্নের উত্তর নয়! এগুলো হয়েছে মানে এই নয় ডাঃ মুরাদ সঠিক কাজ করেছে! একটা অন্যায় দিয়ে তো আপনি আরেকটা অন্যায়কে বৈধতা দিতে পারেন না! এগুলো সবই কুযুক্তি!
এরপর প্রত্যাশিত ভাবেই উত্তর এলো “When you play with a gentleman, you play like a gentleman. But when you play with bastards, make sure you play like a bigger bastard. Otherwise, you will lose.” এরপর আর মন্তব্য বাড়ায়নি, না জানি উক্তিটি আবার আমার দিকে এসে পড়ে!

যাইহোক আমাদের রাজনীতি যারা করছে তারা আসলে একটা বৃত্তের ভিতরে আটকে পড়েছে যার থেকে তারা নিজেরা বের হওয়ার চেষ্টা করছে না, জাতিকেও মুক্তি দিচ্ছে না। সঠিক রাজনীতি এই দেশে আসবে না কখনো বা আরো স্পষ্ট করে বললে বলা যায় আসতে দিবে না কখনো। জাতি এমন এক গোলক ধাঁধায় পড়ে গেছে যেখান থেকে জাতির বের হওয়ায় প্রায় অসম্ভব।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×