somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

সরকার দক্ষ না হলে জনগণকে কে দক্ষ করবে?

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কয়েক বছর যাবৎ উন্নয়নের মহাসড়ক, উন্নয়নের রোল মডেল, মাথাপিছু আয়, রেকর্ড পরিমাণ রিজার্ভ এবং সম্প্রতি অজান্তে বড়লোক হয়ে যাওয়ার কথা বেশ করে শুনে থাকবেন। এসব কথা শুনার পর আপনার কি মনে হয়? এগুলোর সাথে আপনার দৈনন্দিন জীবনের সামঞ্জস্য খুঁজে পান কিনা? গত পাঁচ বছরে আপনি আপনার পরিবার ও আপনার ভবিষ্যতের জন্য কি পরিমাণ সঞ্চয় করেছেন? আপনি যদি জনপ্রতিনিধি না হয়ে থাকেন সেক্ষেত্রে কি পরিমান সম্পদ আপনার বৃদ্ধি পেয়েছে? আপনি যে পরিমাণ ব্যয় করেন তার সাথে আপনার আয়ের পার্থক্য কেমন? এই প্রশ্ন গুলোর উত্তর পাওয়া দরকার কেননা উপরের যে কয়েকটি পয়েন্ট বলেছি সেগুলোর সাথে মিলিয়ে দেখার জন্য।

আমার এবং আমার ব্যক্তিগত ভাবে বেশ অনেকজনের উত্তর অনেকটা এমন হবে,
সঞ্চয় বলতে তেমন কিছু নেই, উপরন্ত ঋণগ্রস্ত হয়ে পড়ছি। সম্পদ কিছুই বাড়েনি বরং কিছু সম্পদ খুঁইয়েছি। আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। আমার বিশ্বাস এমন উত্তর অধিকাংশ মানুষেরই হবে। এখন এই প্রশ্ন গুলো যদি সরকারকে করা হয় তাহলে কি জবাব আসবে? শেখ হাসিনা বলবেন, সঞ্চয় ৪৭বিলিয়ন ডলার জমিয়েছি। পদ্মা সেতু, মেট্রোরেল, পারমানবিক বিদ্যুৎকেন্দ্র অনেক গুলো ফ্লাইওভারের কথা বলে বলবেন সম্পদ কয়েকগুণ বেড়েছে আর বলবেন আমাদের আয় বেড়েছে বলেই তো ব্যয় করতে পারছি।
যাইহোক একই প্রশ্নের উত্তর রাষ্ট্র আর অধিকাংশ জনগণের উত্তর সম্পূর্ণ বিপরীত হওয়ার সম্ভাবনার কারন কি? যেখানে রাষ্ট্র মানেই জনগন, জনগন মানেই রাষ্ট্র! এর কারন স্পষ্ট, রাষ্ট্র জনগণের জন্য সঠিক পন্থায় কাজ করতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের সঞ্চয় জনগণের জন্য ব্যবহার হচ্ছে না, রাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সুষম ভাবে সৃষ্টি করতে পারছে না আর আয়ের বড় অংশ সঠিক উপায়ে ব্যয় হচ্ছে না।

দেশকে এগিয়ে নিতে হলে আধুনিক বিশ্বের শিক্ষা, অর্থনীতি, টেকনোলজি এসব সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা থাকতে হবে। যারা এসব বিষয়ে দক্ষ তাদেরকে আইনপ্রণেতা, মন্ত্রিসভার সদস্য এবং উপদেষ্টা পরিষদ স্থান দিতে হবে। সরাকরি আমলাদেরও দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাদের সঠিক দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। সর্বোপরি যাদের নিয়ে কাজ করবে তারা সহ সরকারি পদ গুলিতে যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে।
আপনার কি মনে হয় বর্তমান সরকার যাদেরকে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে তারা কি সঠিক ট্র্যাকে আছে? জাতিকে তারা অর্থনৈতিক, সামাজিক মুক্তি দিতে পারবে নাকি অজান্তেই জাতিকে বড়লোক বানিয়ে ফেলবে?
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×