somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

শেখ হাসিনা চাইলে একটা যুগান্তকারী বিল সংসদে উত্থাপন করতে পারেন।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশ কয়েকদিন আগে সংসদে একটা বিল উত্থাপন হয়েছিল, বিলটি যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বিলটির নাম আমার এই মুহূর্তে মনে নেই। তবে নাগরিক বৈষম্য কমানোর জন্য এই ধরনের কিছু একটা হবে। বিলটিতে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে। এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের চেহারা বদলে যাওয়ার কথা। বিলটিতে বলা আছে দেশের সকল নাগরিকদের মাঝে বৈষম্য দূর করার কথা। ধর্ম, বর্ণ, লিঙ্গসহ আরো যেসব কারণে বিভিন্ন সেক্টরে যেসকল বৈষম্য সৃষ্টি হয়, সেসব যাতে না হয় তার ব্যবস্থা নেওয়া হবে।
পত্রিকায় যখন আমি বিলটির সব ধারা গুলো পড়ছিলাম আমি বারবার দেখতে চাইছিলাম দেশে ব্যবসার ক্ষেত্রে যে কয়েকজন মনোপলি বিজনেসের সুযোগ সুবিধা ভোগ করে সে ব্যাপারে কিছু আছে কিনা। আমি শেষ পর্যন্ত পড়ে হতাশ হলাম। এমন কিছু সেখানে নেই।

বসুন্ধরা, যমুনা, ওরিয়ান, সামিট পাওয়ার, ইসলাম গ্রুপ এরা ব্যবসা করার জন্য সরকারকে আলাদিনের প্রদীপ হিসেবে ব্যবহার করে আসছে। এরা একা যে পরিমান ব্যবসায়িক বৈষম্য সৃষ্টি করেছে তার হিসেব বের করা বেশ কঠিন। এই বৈষম্য নিরসন বিলে এই ব্যবসায়িক বৈষম্যের কথা সবার উপরেই থাকার কথা! বর্তমান দেশে যে সিন্ডিকেট সমস্যা, ভর্তুকি সমস্যা, দ্রব্যমূল্য সমস্যা, চাকুরী সমস্যা এই সব গুলো এখান থেকেই উৎপত্তি হয়। একজন সাধারন উদ্যোক্তা ব্যবসা শুরু করার ক্ষেত্রে কি ধরনের সুযোগ-সুবিধা সরকারের কাছ থেকে পেয়ে থাকে? আর বসুন্ধরা, যমুনা, সামিট পাওয়ার কি ধরনের সুযোগ-সুবিধা পায়? কার কাজ দ্রুত গতিতে হয়? কার ঋণ পাওয়া সহজ হয়? ঋণ পরিশোধে ব্যর্থ হলে কার ঋণ সমন্বয় করা হয়, আর কারটা করা হয় না? বিলে অনেক প্রকার বৈষম্যের কথা বলা হলেও এসব বৈষম্যের কথা কিছুই বলা নেই। অথচ জাতিকে এগিয়ে নিতে, অর্থনৈতিক মুক্তি দিতে এইসব বৈষম্য গুলোই দূর করার কথা বলা সবার আগে দরকার ছিল!

যাইহোক এই বৈষম্য গুলি দূর করার চেষ্টা ৭৫'র পরে কেউ করেছে কিনা আমার জানা নেই। এবং আগামীতে এই বৈষম্য দূর করার কোন বিল আনার সাধ্য কারো কুলাবে কিনা বলতে পারছিনা। যাক যেহেতু এরকম বিল নিকট ভবিষ্যতে আসার কোন সম্ভাবনা নাই, সেহেতু আমাদের প্রধানমন্ত্রী চাইলে একটি গুরুত্বপূর্ণ বিল সংসদে উত্থাপন করার চেষ্টা করতে পারেন।
উনি একদিন প্রটোকল ছাড়া সাধারণ গাড়িতে করে উনার অফিসের দিকে রওনা হতে পারেন। এটা প্রায় নিশ্চিত উনি যথাসময়ে অফিসে পৌঁছতে পারবেন না। আর এতে যানজট নিরসনের জন্য যুগান্তকারী কোন বিল উত্থাপনের কথা উনার মাথায় আসলেও আসতে পারে।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×