somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

ধর্মে আকৃষ্ট করার জন্য আমরা বিজ্ঞান ব্যবহারকে ভুল কৌশল হিসেবে নিচ্ছি।★

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ থেকে অনেক বছর আগে একটা সময়ে মানুষের প্রয়োজনে ধর্মগুলি পৃথিবীতে এসেছে। ধর্মের নীতিকথা গুলি মানুষকে রিফাইন করেছে। মানুষ ধর্মের মাধ্যমে সমাজে একটা স্থিতি অবস্থা এনেছে। কিন্তু সময়ের সাথে সাথে ধর্মের প্রধান বা কোর বিষয়গুলোকে দূরে ঠেলে দিয়ে কম গুরুত্বপূর্ণ ও অপ্রয়োজনীয় বিষয়কে অতিমাত্রায় প্রাধান্য দিয়ে ধর্মকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। যে যার মত করে ধর্মের ব্যাখ্যা ম্যানুফ্যাকচারিং করা শুরু করেছে।
ইসলাম ধর্মে হিজাব, নেকাব, দাঁড়ি, টুপি নিয়ে রক্তারক্তি হচ্ছে! নবীজী মাটির তৈরি না নূরের তৈরী, রওযায় জীবিত না মৃত এসব নিয়ে তুলকালামকান্ড বাধাচ্ছে! আল্লাহর অস্তিত্ব নিয়ে দর্শন বিজ্ঞান সব এক করে ফেলেছে! আল্লাহ যেখানে বিশ্বাস করতে বলেছেন সেখানে সেটা প্রমান করার জন্য দিনরাত এক করে ফেলছে! বিজ্ঞানের সাথে ধর্মকে মিশিয়ে প্রজন্মকে ব্রেইনওয়াশ করে দিচ্ছে! যার কোনোটিই আল্লাহ করতে বলেননি।

দেখুন নিচের বিষয় গুলো, এই গুলো করলে আপনার কি ধর্মের বিজ্ঞাপন দেওয়া লাগবে? আল্লাহ আছে কি নেই সেটা প্রমান করার জন্য ঘাম ছুটাতে হবে?
■ একজন মুসলমান বাঁচা মরার মাঝখানে মিথ্যে বলবে না।
■ প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে।
■ নিজের বিশ্বাস জোর করে অন্যের উপর চাপিয়ে দিবে না।
■ ক্ষুদায় কষ্ট পেলেও চুরি করে না, প্রতারনার আশ্রয় নেয় না, ধর্য্য ধারণ করে।
■ আমানতের খেয়ানত করে না, অপচয় করেনা।
■ কারো অনুপস্থিতে তার দোষত্রুটি নিয়ে আলোচনা করে না। কারো নামে মিথ্যাচার করে না।
■ অপ্রয়োজনীয় কথা বলে না, অযথা সময় নষ্ট করে না, সৎকর্ম করে।
■ নিজের আচরণের কারনে কারো মনে কষ্ট দেয় না, সর্বউত্তম ব্যবহার করে।
■ চাকুরিতে অসদুপায় অবলম্বন করে অর্থ উপার্জন করে না।
■ ব্যবসায় খারাপ পণ্য বিক্রি করে না, ওজনে কম দেয় না, ভেজাল মেশায় না।
■ অহংকার, হিংসা, লোভমুক্ত। যা আছে তা নিয়ে সন্তুষ্ট।
■ নিজের অসহায় প্রতিবেশীকে সাধ্যমত সাহায্য করে।

এই বিষয় গুলোর চর্চা যদি আপনি করেন আপনার কাউকে ইসলামের জন্য দাওয়াত দিতে হবে? আল্লাহ আছে কি নেই প্রমান করতে ব্যতিব্যস্ত হতে হবে? ইসলাম শান্তির ধর্ম বলে বেড়াতে হবে?
আসলে সব ধর্মেরই কম বেশ মূল কথা এগুলোই। আমি ইসলাম সম্পর্কে জানি তাই কোরআন থেকেই এগুলো বললাম।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৩
৮৩টি মন্তব্য ২৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত সখি পুম

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৫


রঙের মধ্যে গুপ্ত ঘুম
জেগে ওঠে শয়তান সুম;
ভাল মন্দ যে খুলা রুম
চায় শুধু সুখের জুম-
এভাবেই আকাশ চুম;
গুপ্ত মাটির গিরগটি টুম
স্বপ্ন সাগর দেখায় ঘুম-
কি আছে জীবনে ডুম
ওদের কাছে গুপ্তই মুম
স্বর্গই পাবে রে... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×