somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

সরকার বুদ্ধি খাটালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙ্গা কঠিন কোনো কাজ নয়।★★

১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করে থাকে। পণ্য বা সেবার যোগান এর চেয়ে এই সিন্ডিকেটের দায়কে বেশি বড় করে দেখা হয়। তবে এই দেখাটা অবশ্যই সত্যি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে শিল্প-কারখানার প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানির ক্ষেত্রে একটা সিন্ডিকেট প্রভাব রাখে। এর আগেও বলেছি মনোপলি ব্যবসার কারনে সাধারণ ব্যবসায়ী ও নাগরিকরা সরকারের অনেক ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়। চাইলেও এসব কথিত ঘোড়া ডিঙ্গিয়ে কেউ ঘাস খেতে পারেনা! সরকার এদের কাছে জিম্মি আবার বলতে গেলে এরাই সরকার!

যাক আপাতত এদেরকে সরকার থেকে আলাদা করে রাখলে এটার সমাধান করা কি সরকারের পক্ষে সম্ভব? অবশ্যই সম্ভব। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানির ক্ষেত্রে সরকার সিন্ডিকেট আমদানিকারকদের সাথে দেন-দরবার না করে, সাধারণ পাইকারদের মাঝে সমবায় করে দিতে পারে। অথবা তাদের এটার উপকারিতার কথা জানান দিতে পারে। একজন পাইকারের পর্যাপ্ত অর্থ থাকে না আমদানি করার জন্য। তবে যদি ১০০জন পাইকার সমবায়ের মাধ্যমে পণ্য আমদানি করে সেক্ষেত্রে তারা কম দামে পণ্য বিক্রি করতে পারবে। এক্ষেত্রে বাজারের সিন্ডিকেট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকেই পণ্যের স্টক সম্বন্ধে জানতে পারবে, পন্যের ক্রয় মূল্য সম্পর্কে ধারণা থাকবে এবং সমবায় হওয়ার কারণে সরকারের সমবায় মন্ত্রণালয়ও সব বিষয়ে জ্ঞাত থাকবে।
এভাবে যদি সরকার উদ্যোগ নিয়ে তেল আমদানিকারকদের একটা সমবায়, ডাল আমদানিকারকদের একটা সমবায়, পেঁয়াজ, আদা, রসুন সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য আলাদা করে বেশ কয়েকটি সমবায় করে দেয় পাইকারদের মাঝে, তাহলে সিন্ডিকেট সিস্টেম ভেঙ্গে পড়বে, আমদানি পর্যায়ে বাজারে প্রতিযোগিতা বাড়বে।
এছাড়াও সমবায়ের মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্যের যোগান দেওয়া ও দাম নিয়ন্ত্রণও সহজ হবে। যেসবের জন্য প্রসেনিং দরকার হবে তারজন্য প্রসেনিং ফ্যাক্টরি করে নিবে এবং সেটাও সমবায়ের অধীনে।

এভাবে পর্যায়ক্রমে সরকার নিজ দেশে যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে তাতে সাধারণ জনগণের ইনভেস্ট করার সুযোগ তৈরি করতে পারবে। মনোপলি ব্যবসায় বেশ বড় ধরনের একটা ধাক্কা লাগবে। সরকার নিজের কাজের ব্যয় অনেকাংশে কমিয়ে আনতে পারবে। দেশে সুষম ও টেকসই উন্নয়ন বলতে যা বুঝায় তার দিকেই দেশ এগিয়ে যাবে।

যাইহোক ওপরে একটি কথা বলেছিলাম যে, সরকার এদের কাছে জিম্মি আবার এরাই সরকার। সরকারের মাঝে এই ধরনের চিন্তাভাবনা করার মত লোকজন থাকলেও তারা সেটা বাস্তবায়ন করতে পারবে না বা তাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হবেনা। এ ধরনের উদ্যোগ নিলে যদি সরকারের পক্ষ থেকে অদৃশ্য বাধা আসে তাহলে কি করনীয়? সরকার যদি সাহায্য না করে তাহলে কি এরকম সমবায় করা সম্ভব?
হ্যাঁ, সম্ভব তবে কঠিন।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×