somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

সামনের নির্বাচন ও কিছু কথা।★

০৭ ই জুন, ২০২২ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনার কি মনে হয়, আগামী নির্বাচনে কে সবচেয়ে ভোট বেশি পাবে?
সঠিক এবং একেবারে নিরপেক্ষ ভোট হলে বেগম জিয়ার দল ভোট কিছুটা বেশি পাবে। এই বেশি ভোট মানুষ বিএনপির নেতাদের নেতৃত্ব গুন দেখে দিবে না। বেশির ভাগ দিবে আওমীলীগের উপর অসন্তুষ্ঠ হয়ে আর বাকিরা ধর্মীয় আবেগে।
আপনি আগামী নির্বাচনে কাদের ভোট দিবেন, এবং সে ভোট কি কারণে দিবেন?
আমি নৌকায় দিবো, কারন আমি বিএনপির লেজ জামাত শিবিরকে ভয় পাই। এদের বুকপিঠ নেই।
আপনি ভোটাধিকার খুঁজছেন ভালো কথা কিন্তু সে ভোট কার ব্যাংকে জমা রাখবেন?
যার কাছেই জমা রাখুন না কেনো, জমা রাখার পর এরা আপনার ভোট সিন্ধুকে ঢুকিয়ে তালা মেরে রাখবে। ৫বছরের আগে সিন্ধুক খোলার কথা মনে পড়বে না আর। তবে আপনার ভোট বেগম জিয়ার কাছে জমা রাখলে উনার ছেলে জামাত শিবির নিয়ে বীরের বেশে দেশে আসবে। এতে অনেকের প্রাণ যাবে, ঘর যাবে, ব্যবসা যাবে।

যাক আমি আমার কথা বললাম আপনার উত্তর আপনি ভাবতে থাকুন, উত্তর ফেলে ভালো, না ফেলেও সমস্যা নেই। দেশের যে পরিস্থিতি তাতে কোনো রাজনৈতিক দল এসব নিয়ে ভাবে বলে মনে হয়না। আপাতত দৃষ্টিতে বিএনপি'র ফখরুল সাহেব আর রিজভী সাহেব মনে হচ্ছে ভাবছে তবে সেটাও লোক দেখানো। উনারা একটা কথা আপনার আমার জন্য বললে ১০টা বলেন উনাদের নেত্রীর জন্য! গতবার তো ভিশন মিশন আরো হাবিজাবি কতকিছু বলেছে এবার তেমন কিছু শুনতে পাচ্ছি না। মনে হয় প্রশ্ন ফাঁসের জন্য অপেক্ষা করছে তারা। তবে শেখ হাসিনা তাদের জন্য অনেক আগেই প্রশ্ন ফাঁস করে দিয়েছে। এবারের নির্বাচন শেখ হাসিনা তার অধীনেই করবে।

যাইহোক ভোট যতই ঘনিয়ে আসছে মানুষ ততই তার ভোটাধিকার চাচ্ছে এতে বুঝা যাচ্ছে শেখ হাসিনা সরকার নির্বাচনকে নিজেদের মত করে কন্ট্রোলে ধরে রেখেছে। এদেশের মানুষকে আওমীলীগ সরকার প্রকৃত শিক্ষা থেকে দূরে রেখেছে তাই সঠিক ভোট হলে এখনো বহু মানুষ সাঈদীকে সংসদে পাঠাবে, ফালু, আবদুল আউয়াল, মির্জা আব্বাস এদেরকে নেতা বানাবে!
শেখ হাসিনা সরকার নির্বাচনকে সামনে রেখে ১হাজার মাদ্রাসা বানানোর ঘোষণা দিচ্ছে! এগুলো কিসের জন্য? দেশের জন্য, দলের জন্য এবং জনগণের দরকারি বিষয় গুলোতে নিজেদের দক্ষতা দেখাতে না পেরে এমন সহজ ও সস্তা অদরকারী কাজে টাকা ঢালছে! শেখ হাসিনা চলে গেলে বাঙ্গালীর সবচেয়ে পুরাতন এই দলটিকে আবার হারিকেন দিয়ে খুঁজতে হবে!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৮
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×