somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি এখনো গণমুখী রাজনীতি করার সুযোগ হাতছাড়া করে যাচ্ছে। ★

২৩ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারা বিশ্ব একটা জটিল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশও এর বাহিরে নয়। বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা বাংলাদেশেও সমস্যা তৈরি করছে এবং আগামী কয়েক বছর এটা চলতেই থাকবে। অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে হয় অর্থনীতির জটিল নিয়ম অনুসরণ করে এবং সাথে দরকার রাজনীতিবিদদের রাজনৈতিক প্রজ্ঞা। রাজনীতিবিদ বলতে শুধু সরকারদলীয় না, আমাদের মির্জা সাহেব ও রিজভী সাহেবও এদেশের রাজনীতিবিদ। আওমীলীগ সরকার দেশের অর্থনীতিকে কি পরিমান অস্থির করে তুলেছে সেগুলোর সঠিক তথ্য উপাত্ত নিয়ে যদি উনারা বক্তব্য বিবৃতি দিতো, তাহলে উনাদের প্রজ্ঞা বুঝা যেতো। উনারা সব সমস্যার সারফেস লেভেল থেকে চিন্তা করে ভুল তথ্য মিশিয়ে বিবৃতি দেয় যাতে প্রকৃতি সমস্যা বুঝা সম্ভব নয়।
রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় সবসময় সরকারকে বিপদে ফেলে। কিন্তু সবসময় সরকারকে বিপদে ফেলে রাজনৈতিক সুবিধা আদায় করা যায় না অন্তত বিএনপির পক্ষে এটা এই মুহূর্তে সম্ভব নয়। দেশের পরিস্থিতি নিয়ে সঠিক ও সাবলীল উপস্থাপনা বিএনপিকে কিছুটা রাজনৈতিক সুবিধা দিতে পারে অন্যথায় তারা যে প্রক্রিয়া অনুসরণ করে এগুতে চায় সেটা একেবারেই সম্ভব নয়।

দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, মানুষ খেতে পাবে না, ভারত সব নিয়ে নিবে, ধর্ম থাকবে না এসব শুনে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এগুলো এখন আর কাজে আসবে বলে মনে হয়না। কিভাবে কি করলে শ্রীলঙ্কা হবে না, দেউলিয়া হতে রক্ষা পেতে হলে কি কি করতে হবে, ভারত থেকে নিজেদের সর্বোচ্চ স্বার্থ কিভাবে হাসিল করা যায় এসব নিয়ে গাইডলাইন দিলে মানুষ মির্জা সাহেবদের প্রজ্ঞা বুঝতে পারতো। উনাদের গৎবাঁধা কথাবার্তা মানুষকে হতাশ করে, ভীত করে তোলে।
উনাদের কথাবার্তা শুনলে বুঝা যায় দেশ শ্রীলঙ্কা হলে উনারা খুশি, শেখ হাসিনা বিপাকে পড়লে উনারা ক্ষমতায় বসবে। আসলে এসব বিএনপির জন্য হীতে বিপরীত হচ্ছে। গঠনমূলক সমালোচনা করলে এই অর্থনৈতিক সমস্যা কেনো পড়তে হচ্ছে কিভাবে উত্তরণ করা যায় এসব বললে মানুষ আশ্বস্ত হতো। এছাড়াও তারা ক্ষমতায় আসলে কি কি পদক্ষেপ নিতো এসব বিষয়ে সে সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারতো। এসব বললে আস্তে আস্তে উনাদের কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ উনাদের কথা মনোযোগ দিয়ে শুনার চেষ্টা করতো এবং তাদের পিছনে দাঁড়ানো চিন্তা আসতো।

শেখ হাসিনা জানতে চেয়েছিল ক্ষমতায় আসলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে। তার কয়েকদিন পরেই মির্জা সাহেব ঘোষণা দিয়েছেন উনাদের দল ক্ষমতায় আসলে তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী। তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন এই এক লাইনে উনি বলে শেষ করে দিয়েছেন কিন্তু কেন হবেন, কি তার ভিশন, দেশ নিয়ে উনার নেতার পরিষ্কার বক্তব্য কি, পররাষ্ট্রনীতি কি হবে এবং গণতন্ত্র ও নির্বাচন নিয়ে উনার নেতা কি বলেছেন এসব কিছুই বলেননি। সাধারণ মানুষকে কারো নেতৃত্বে আনতে হলে সে নেতার নেতৃত্ব গুনেই আনতে হয় এর বিকল্প নেই।
যাইহোক আপাতত আমার কাছে বিএনপির ক্ষমতায় আসার কোনো কারণ ও লক্ষণ দেখিনা তারপরেও আশা এই দল রিফর্ম হোক সঠিক রাজনীতির চর্চা করুক। শক্তিশালী বিরোধীদল না থাকলে সরকার থাকা রাজনৈতিক দল ও আমলারা দানব হয়ে উঠে।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২৩ বিকাল ৪:২৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×