somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

খালেদা জিয়ার কথায় যদি দেশ চলে তাহলে কি দুর্নীতি, ঘুষ, অর্থ পাচার ও আইনের শাসন থাকবে? ★

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ সব গুলোর সোজা উত্তর হচ্ছে না, এমনটি হওয়ার সম্ভাবনা নেই। এই না এর আগে আরেকটি উত্তর হচ্ছে খালেদা জিয়া এই মুহূর্তে দেশ চালানোর মতো অবস্থায় নেই। তার বয়স ও মেধা দেশ চালানোর মতো উপযুক্ত নয়। আসলে বয়সের বিষয়টি বাদ দিলেও বেগম জিয়া কখনোই দেশ চালানোর অবস্থায় ছিলেন না। উনি যখন ক্ষমতায় ছিলেন দেশ চালাতো সরকারি আমলারা ও কিছুটা ক্যান্টনমেন্ট থেকে। শেষ বার যখন উনি ক্ষমতায় আসে এদের সাথে ভাগ বসিয়েছে তারেক জিয়া। যার জন্যই ত্রিমুখী সমস্যা সৃষ্টি হয় এবং বিএনপি ক্ষমতা থেকে দীর্ঘ সময়ের জন্য বিতাড়িত হয়। এসব কারনে সে অর্থে বেগম জিয়া কখনোই নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশ শাসন করেনি। আবুল বাবুলরা যারা এখন খালেদা জিয়ার কথায় দেশ চলবে বলছে তারা নিজেরাও জানে খালেদা জিয়া দেশ চালানোর অবস্থায় নেই। শুধমাত্র নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্যই তারা এই ভুল কথাটি বলে যাচ্ছে।

বেগম জিয়া যে কয়বারই দেশ শাসন করেছে উনি কোন বারই নিজের মেধা ও বুদ্ধি খাটিয়ে দেশ চালাতে পারেননি। উনার আশেপাশের মানুষগুলো ছিল খুবই দুরুন্ধর প্রকৃতির, এরা জানতো বেগম জিয়াকে ভুংভাং বুঝিয়ে দেওয়া সম্ভব। উনার আশেপাশের মানুষ কেনো, উনার নিজের সন্তানই বুঝতে পেরেছিল তার মাকে ভুলভাল বুঝানো সম্ভব! তাই সরকারের পাশাপাশি সেও হাওয়া ভবন নামে আরেকটি প্যারালাল সরকার চালু করে। এই হাওয়া ভবনের কালি বিএনপির গাঁয়ে এমন ভাবে লেগেছে, পৃথিবীর কোন ডিটারজেন্ট দিয়েই মনে হয় এটা পরিষ্কার করা সম্ভব হবে না। শুধুই হাওয়া ভবন না, বেগম জিয়া যে সময় গুলিতে ক্ষমতায় ছিলো সে সময়ের দেশ পরিচালনার প্যাটার্ন দেখলেই বুঝা সম্ভব দেশ উনার কথায় চলছিল না। তাই এখন বেগম জিয়ার কথায় দেশ চলবে এমন কথাবার্তা না বলাটাই বিএনপির ও জাতির জন্য মঙ্গল।

বিএনপি দেশ পরিচালনা করতে গিয়ে জগাখিচুড়ি বাধিয়ে ফেলে। কারণ হচ্ছে এই দলটিতে ডান বাম বিপরীতমুখী আদর্শের সব লোকজন এসে জড়ো হয়েছে। এ দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া রাজনীতি থেকে বিতাড়িত লোকজনদেরকে নিয়ে রাজনীতি শুরু করেন এবং সে ধারা এখনো অব্যাহত আছে। রাজনীতিতে যার কোথাও জায়গা হয় না তার জন্য বিএনপি আছে। জেনারেল জিয়া দল গঠনের পরে অনৈতিক কাদায় সরকার গঠন করে এবং এমন এমন লোকজনদেরকে এত বড় বড় পদ দিয়েছে যারা নিজেরাই কখনো ভাবতে পারেনি তারা এত বড় রাষ্ট্রীয় পদে আসীন হবে।
তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি মনে হয়, এ ধরনের দল যারা গঠন করে সে দলের প্রধান ব্যক্তিটি মারা গেলে কিংবা সরে গেলে দলটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটা হয়নি এই দলটি এখনো টিকে আছে এবং দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর সমর্থন নিয়েই টিকে আছে! এর কারণ কি হতে পারে? প্রধান কারণ হতে পারে সম্ভবত আওয়ামী লীগের বিপক্ষে শক্ত কোন বিরোধী শক্তি না থাকার কারণে!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩১
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×