somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

আমাদের নির্বাচন ব্যবস্থাকে সবচেয়ে বেশি ভায়োলেট করেছে বিএনপি! ★

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকে যে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি'র নেতা-কর্মীরা কান্নাকাটি করছে এই নির্বাচন ব্যবস্থাকে সবচেয়ে বেশি ম্যানুপুলেটেড, ভায়োলেট, পুলিউটেড, ডিস্ট্ররয়েড করেছে বিএনপি। সর্বপ্রথম দলটির প্রতিষ্ঠাতা মেজর জিয়া রাজি থাকলে ১ চাপুন, রাজি না থাকলেও ১ চাপুন মার্কা নির্বাচন করে নির্বাচনকে হাসি তামাশার বিষয় বানিয়েছে। ঐ নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা নির্বাচনীয় সিস্টেমকে আধমরা করেছেন। ওই সময়টুকুতেই আমাদের রাজনীতিতে সরকারি আমলাদের প্রবেশ সবচেয়ে বেশি হয়। এছাড়াও স্বাধীনতা বিরোধীরা রাজনীতিতে একটা স্পেস পায়। যারা বাংলাদেশ চায়নি তারাই বাংলাদেশে নাগরিক সুযোগ-সুবিধা গুলি ভোগ করতে থাকে সবচেয়ে বেশি। মেজর জিয়া তার জীবদ্দশায় আর নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করতে পারেননি। জগাখিচুড়ী মার্কা একটা ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্রের মোড়ক লাগিয়ে বিএনপি'র লোকজন এখনো গর্ভবোধ করে।

বহু চড়াই উৎরাই পার করে আবারও মেজর জিয়ার দল বিএনপি ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থাকে আরো কার্যকর করার সুযোগ থাকলেও তা করেনি। তখনো নির্বাচিত সরকারের হাতে নির্বাচন করার সুযোগ থাকে। এখন যেমনটি আছে। কিন্তু তখনও এটার অপব্যবহার প্রথম করে বেগম জিয়ার দল। মাগুরার একটি উপনির্বাচনে যে পরিমাণ কারচুপি হয়েছে তাতে নির্বাচিত সরকারের হাতে নির্বাচন পরিচালনা করার আর কোন সুযোগ থাকলো না। নির্বাচিত সরকারের হাতে নির্বাচন পরিচালনা করার যে সুযোগ ছিল এই মাগুরার উপ-নির্বাচনে অনিয়মের জন্য সে সুযোগ আর রইল না। বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে এখনো অনেকেই স্বীকার করে মাগুরার নির্বাচনটি বাংলাদেশের নির্বাচনে ইতিহাসে একটি কালো অধ্যায়। এই মাগুরার উপ-নির্বাচনটি বিএনপির জন্য একটা আদিপাপ, যার ফল এখনো এই দলটি ভোগ করছে। আর এই জন্যই তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করার প্রয়োজন পড়ে। আর এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সর্বপ্রথম আওয়ামীলীগ ক্ষমতায় আসে।

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ৯৬ সালের ক্ষমতাসীন সরকারই শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে। যাইহোক আওয়ামীলীগের আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেম চালু হয়েছিল সেটাকেও নষ্ট করে বিএনপি। ২০০১ সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সিস্টেম রেখে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় তার অপকৌশল বের করার চেষ্টা করে। ১ কোটি ভুয়া ভোটার, নির্বাচন কমিশনার আজিজ এবং বিচারপতিদের মধ্যে গন্ডগোল লাগিয়ে সর্বশেষ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে চাওয়া! এই সবকিছু মিলিয়ে এই সিস্টেমটাকেও নষ্ট করে দেয় বিএনপি। যারজন্য সৃষ্টি হয় ওয়ান ইলেভেনের মত ঘটনা।
এখন দেখা যাচ্ছে পরপর তিনবার বিএনপি প্রতিষ্ঠিত নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করেছে। নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট না করে যদি বিএনপি সেখানে আরো কিছু বিষয় যোগ করে কার্যকর করার চেষ্টা করত সেটা জাতির জন্য ভালো হতো। বিএনপি'র এই ধরনের কর্মকাণ্ডের ফলে আওয়ামীলীগ জাতির উপর এখন জিন্দাবাদের ভূতের মত চেপে বসেছে!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×