somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

সাম্প্রদায়িকতা বা ধর্মান্ধতার জন্য এখন আর বিএনপি জামাতকে দোষারোপ করা ঠিক হবে না। ★★

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রদায়িকতার কথা আসলে সবার আগে আমরা বিএনপি জামাতের শাসনামলের কথা স্মরণ করি। তাদের সময় সাম্প্রদায়িকতার বিষবাষ্প নাকি ছড়িয়েছে। যাক ভালো কথা, তারা যদি বিষবাষ্প ছড়ায় তাহলে এখন আওয়ামীলীগ সরকার সেখান থেকে বৃষ্টি নামাচ্ছে! অতীতের যেকোনো সময় থেকে এখন সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা প্রাইম লেভেলে আছে! সময়ের সাথে সাথে জাতির এই সমস্যাটি বেড়েছে, কখনো কমেনি। সব সরকারই এটাকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, স্থাপনা করছেন, করার পর এগুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম লাগাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা যুক্ত করছেন কিন্তু এসব মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা মানুষের মনে কি টেকসই আকারে স্থান নিচ্ছে? কখনোই না! আজকে কলমে কিংবা কাগজে স্বাধীনতার যে কথাগুলি আপনারা লিখছেন, বলছেন এগুলিকে মুছে দিতে স্রেফ ছয় মাস সময় লাগবে বিএনপি জামাত ক্ষমতায় আসলে। আজ ক্ষমতায় যারা আছে তারা ছাড়া যদি সাধারণ মানুষ এসব বলতে না পারে, হৃদয়ে ধারণ করতে না পারে তাহলে এসব কখনোই স্থায়িত্ব পাবে না। ৭৫ থেকে ৯৬ এর দৃশ্যপট দেখলেই পরিষ্কার বুঝা সম্ভব। আজ পর্যন্ত আপনারা জাতির পিতার কনসেপ্টটিই মানুষের কাছে পরিষ্কার করতে পারেননি। জাতির পিতা কি ইব্রাহিম (আ: ) নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান! জাতির পিতার কথা আসলে কেনো এক দল ইব্রাহিম (আ: ) কে টেনে আনে?

আওমীলীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে যে ফাঁকফোকর তৈরি হয়েছে সেগুলি ভরাট করার জন্য শেখ হাসিনা সরকারকে বিভিন্ন দল ও মতের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তাদের সাথে কম্প্রোমাইজ করতে গিয়ে তাদের বিভিন্ন শর্ত মানতে বাধ্য হচ্ছে। তাদের শর্তগুলি যেদিন শেখ হাসিনার শর্ত গুলির চেয়ে বেশি ভারী হয়ে যাবে তখনই সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়বে! শেখ হাসিনার সরকার অতীতের যেকোনো সরকারের চেয়ে ধর্মান্ধ জনগোষ্ঠীর নেতাদের, তাদের দলকে যে সুবিধা দিয়েছে তা আর কেউই দেয়নি। তবে সমস্যা হচ্ছে এদের চাহিদার কোন শেষ নেই, যত দিবে, ততই নতুন নতুন আবদার আসতে থাকবে। এই আবদারের নিচেই শেখ হাসিনা চাপা পড়তে যাচ্ছে!


যাই হোক শেখ হাসিনা যদি কওমি জননী উপাধিকে নোবেল প্রাইজ মনে করেন তাহলে উনি ভুল করবেন। এসব কওমি জননী মননি জাতির কোন বিশেষ উপকারে আসবে না। উনার উচিত হবে বাঙ্গালীদের জননী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করা। যে স্বপ্ন উনার বাবা দেখিয়েছেন উনি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছেন না। যে চারা গোলাপ একাত্তরে রোপন করা হয়েছে উনি সে গাছে ফুল ফুটাতে পারছেন না। উনার এখন আর জৈবসার দিয়ে কাজ হবে না, উনার উচিত হবে ডাইরেক্ট কীটনাশক দিয়ে ক্ষতিকর পোকা দমন করা!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৮
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×