somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

আমেরিকা গিয়েও এ ধরনের সার্কাস দেখানোর মানেটা কি? ★★

০৫ ই মে, ২০২৩ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে যে সফরে গিয়েছেন সেখানে রাস্তার দুপাশে আওয়ামীলীগ ও বিএনপির লোকজন বিশ্বব্যাংকের অফিসের সামনে দাঁড়িয়ে ছিল। আওয়ামীলীগের লোকজন না হয় তাদের নেত্রীকে দেখার জন্য, একটু কথা বলার জন্য দাঁড়িয়ে ছিল, বিএনপির লোকজন সেখানে কেন গিয়েছে! আসলে বিএনপির লোকজন গিয়েছে সেখানে একটি ক্যাচাল সৃষ্টি করার জন্য। হয়েছেও তাই; দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হয়েছে। আমেরিকান পুলিশ পরবর্তীতে তাদেরকে থামিয়েছে।
এই যে ঝামেলাটি হয়ছে এতে কি লাভ হয়েছে? শেখ হাসিনা কি দেশে এসে মির্জা ফখরুলকে ডেকে আলোচনায় বসবেন, নাকি যুক্তরাষ্ট্রের সেইসব আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে কিছু নগদ ডলার দিয়ে এসেছেন! এর কোনোটিই হয়নি, যা হয়েছে বাংলাদেশীদের সম্পর্কে সেখানে নেতিবাচক ধারণা গুলি আরেকটু শক্ত হয়েছে।

বাংলাদেশের যে বৃহৎ দুটি রাজনৈতিক দল আছে তাদের গঠনতন্ত্রে বিদেশে এ ধরনের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার জন্য শাখা খোলার অনুমতি নেই। তারপরেও এসব সংগঠনের অস্তিত্ব দিন দিন বেড়েই চলেছে। শেখ হাসিনাও কিছু বলছেন না, বেগম জিয়া তো কিছু বলার অবস্থায় নেই। আর উনার ছেলে তো এটাকেই অবলম্বন করেই বেঁচে আছে!
আসলে এই ধরনের সংগঠনগুলি সম্পর্কে কেন্দ্র থেকে কিছু বলে না, কারণ এদেশের নেতা-নেত্রীরা যখন বিদেশে যায় তখন তাদের কাছ থেকে তারা অনেক সুবিধা নেয়। ভালো হোটেলে থাকার ব্যবস্থা করে, ভালো খাবার দাবার দেয়, দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখায়, চামচামি তো থাকেই। শেষমেশ বাড়ি ফিরে আসার সময় এদের কাছ থেকে উপহার, উপঢৌকন নিয়ে আসে। আর বলদ গুলিও নেতা-নেত্রীর সাথে একটি সেলফি তুলতে পারলেই পয়সা উসুল মনে করে!

যাইহোক, বিদেশে এ ধরনের সংগঠনগুলি যেসব কাণ্ডকারখানা করে এতে বাংলাদেশিদের ইমেজ অবশ্যই খারাপের দিকে যায়। বিদেশে এরা গিয়েছে কাজ করার জন্য, কাজ কাম ফেলে রেখে এরা এসব করে নিজেদের বাঙালীপনার পরিচয় দেয়। যাদের সেখানে সময় আছে, স্থায়ীভাবে বসবাস করে তারা রাজনীতি করার ইচ্ছা থাকলে সেখানে স্থানীয় রাজনীতি করলেই তো পারে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, চারজন সিনেটর, লন্ডনের কাউন্সিলর, যুক্তরাষ্টের প্রেসিডেন্ট এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত। ওরা সেখানে রাজনীতি করে আর আমাদের লোকজন সেখানে মারামারি করে!
বাঙ্গালীদের এই ধরনের আচরণের জন্য বাংলাদেশী কমিউনিটিকে সেখানে বসবাসরত অন্য লোকজনেরা কি ভাবে কে জানে! ব্লগার সোনাগাজী ভালো বলতে পারবেন! উনার কাছে হয়তো এই নিয়ে গল্পও থাকতে পারে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৩ রাত ৯:০৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

×