somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদগাজী একটি মন্তব্য করুন।★

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব বেশি আগ্রহ আগের মত নেই। আগে একটা সময় ছিল বাংলাদেশের খেলা হলে কাজকর্ম ফেলে দিয়ে দেখার জন্য বসে থাকতাম। কোনো সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ দলের পারফরমেন্সের চুল ছেড়া বিশ্লেষণ করতাম। আইসিসির ইভেন্ট হলে তো কথাই ছিল না। কাউন্টডাউন চলত আর কতদিন আছে টুর্নামেন্ট শুরু হওয়ার। এখন অবশ্য কর্মব্যস্ততা একটি কারণ তবে সবচেয়ে বড় কারণ দল হিসেবে বাংলাদেশের পারফরমেন্স নিচের দিকে নামতে থাকায়।
এই যে বিশ্বকাপ চলছে শুধুমাত্র আফগানিস্তান এবং নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের যে খেলা ছিল সে খেলা দুটি দেখার জন্য আগ্রহ ছিল। কারণটি ছিল এ দুটি টিমের সাথে নিশ্চিত জয়ী হবে এমন ধারণা করে নিয়েছি! যেমনটি বাংলাদেশ যেসব খেলায় জিতে সে খেলাগুলোর হাইলাইটস দেখা, যেগুলি হারে সেগুলো কখনো দেখা হয়না। যাইহোক যে দুটি খেলা দেখেছি ভালো করে তার মধ্যে শেষ নেদারল্যান্ডের সাথে আমরা খুব শোচনীয়ভাবে হেরেছি। দলের ক্যাপ্টেনও বলেছে এর চেয়ে আর খারাপ খেলা যায় না।

আলোচনার বিষয় অবশ্যই এটা না। বাংলাদেশ টিমের একজন খেলোয়ারের একটি সাক্ষাৎকার নিয়েছে একটি স্পোর্টস চ্যানেল। সেখানে তাকে এমন পারফরম্যান্স হওয়ার কারণ কি জিজ্ঞেস করা হলো সে বলল আমি জানিনা! আসলে এমনটি কি কারণে হচ্ছে বলতে পারছি না, সবাই আমাদের জন্য দোয়া করেন। তো রিপোর্টার বলছেন দোয়া তো সবাই অবশ্যই করবে কিন্তু সবার এরকম ব্যর্থতা এটার কারণ কি? সে ঘুরেফিরে বলছে সবাই আমাদের জন্য দোয়া করুন!
বিশ্বাস করুন তখন আমার চাঁদগাজীর কথা মনে পড়েছে বারবার। ভাবছিলাম রিপোর্টারের জায়গায় উনি হলে এই খেলোয়াড়টিকে কি বলতেন! ওর কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিনা। এতবড় একটা ইভেন্টে খেলতে গেছে, পারফরম্যান্স কেনো খারাপ হচ্ছে সেটা বলতে পারছেনা, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে!

যাইহোক চাঁদগাজী সেখানে ছিলনা সে খেলোয়াড়টির জন্য ভালো খবর। তবে উনি অন্তত এখানে একটি মন্তব্য করবেন আমাদের প্লেয়ারদের জন্য, যারা এমন একটি বড় ইভেন্টে খেলতে গিয়ে হতাশাজনক পারফরমেন্স কেনো করেছে সেটা বুঝতে পারছেনা, এটা থেকে উত্তরণের জন্য দেশবাসীকে বলেছে দোয়া করতে!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৪
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

×