somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

তারা শাসক না, সেবক?

২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নির্বাচন চলে এসেছে, নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা যেভাবে নমিনেশন পেপার কিনছে তাতে মনে হচ্ছে সবাই আমাদের সেবা করতে উদগ্রীব হয়ে আছে! প্রতিটা আসনের বিপরীতে ১৫ জন করে নমিনেশন চাচ্ছে আওয়ামীলীগ থেকে! অন্য দলেরও আছে। যাইহোক তারা দেশ ও দেশের জনগণের সেবা করতে চায় আপনার ইচ্ছে হলে তাদেরকে ভোট দিবেন, নাহলে দিবেন না। কথা হচ্ছে যারা নমিনেশন পেপার কিনে নির্বাচনে অংশগ্রহণ করে এবং আমরা যাদের ভোট দেই বস্তুত তারা আমাদের প্রতিনিধি। আমাদের হয়ে তারা সংসদে কথা বলবে, আমাদের জীবনযাত্রা সহজ করার জন্য ভালো ভালো বিল সংসদে আনবে, সেগুলিকে কার্যকর করবে আর এটাই একজন জনপ্রতিনিধির কাজ।
সমস্যা হচ্ছে এই জনপ্রতিনিধিদের আমরা শাসকগোষ্ঠী বলি, কেনো বলি ঠিক বোধগম্য নয়! তারা তো আমাদের শাসক নয়, তারা হলো আমাদের সেবক। আমরা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাই আমাদের সেবা করার জন্য। অথচ তাদেরকে আমরা শাসকশ্রেণী বলে বিশেষায়িত করি!

আমাদের প্রতিনিধিরা কিভাবে আমাদের শাসক হয়ে উঠেছে? কিভাবে গণতন্ত্রের ভিতরে এই শাসক শব্দটি ঢুকে পড়েছে! আসলে এটা শুধু শব্দ নয়, আমাদের মননে মগজে এটা গেঁথে গেছে। আমরা ধরেই নিয়েছি তারা নির্বাচিত হয়ে আমাদের শাসন করবে, দেশ চালাবে। শাসন করা এবং সেবা করার মধ্যে বিস্তর ফারাক আছে যা আমরা ধরতে পারিনা। যাদেরকে সেবা করার জন্য আমরা সুযোগ দেই তারাই আমাদের মাথার উপর বসে আমাদের শাসন করে।

আমি বলছি না শাসকের জায়গায় সেবক কিংবা জনপ্রতিনিধি কথাটি চর্চা করলেই আমাদের রাজনীতিবিদরা পরিবর্তন হয়ে যাবে। তারপরেও শাসক না বলে জনপ্রতিনিধি কিংবা সেবক বলার চর্চা করার উচিত। বই-পুস্তকে, নাটক উপন্যাসে প্রতিনিধি, সেবক শব্দ ব্যবহার করতে হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×