somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখের বেটি হিসেবে শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক কিছুই দেওয়ার ছিল।

২৪ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী এই অনুষ্ঠানে যোগ দিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলাম। উনার বক্তব্য শুনেছি, দরকারী তেমন কোনো কথা উনি বলেননি। এই দলটি বাঙ্গালীদের সবচেয়ে পুরানো ও জনপ্রিয় দল। দলটির সভানেত্রীর পদ উনি ৪৩ বছর নিজের কাছে রেখেছেন। আগামীর নেতৃত্বের সম্পর্কে উনার স্পষ্ট কোন বার্তা পাওয়া যায়নি। বুঝা যাচ্ছে উনি আমৃত্যু এই পদে থাকছেন। কিন্তু উনি যখন থাকবেন না তখন দলটির নেতৃত্ব কিভাবে নির্ধারিত হবে, কিংবা এই নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা সে আভাসও তিনি দেননি।
তিনি আওয়ামী লীগের অতীত ইতিহাস বলেছেন যেগুলি শত সহস্রবার বলা হয়েছে, মানুষ ইহা জানে। এছাড়া উনি সরকারের সফলতা ও উন্নয়ন নিয়ে অনেক কথা বলেছেন। সরকারের সফলতা ও উন্নয়ন নিয়ে উনি ও উনার দলের অনেকেই প্রতিনিয়ত বলে যাচ্ছে। দলীয় প্রধান হিসেবে উনি আমন্ত্রিত ছিলেন তাই ভাবছিলাম দল নিয়ে, দলের ভবিষ্যত নিয়ে উনি কথা বেশি বলবেন।

এদেশের জনগণ আওয়ামী লীগকে সবচেয়ে বেশি সমর্থন করেছিল ৭০ নির্বাচনে। মানুষের সমর্থন পেয়েও সে সময় সরকার গঠন করতে পারেনি দলটি। এরপরে অনেক কিছুই জাতির ইতিহাসে ঘটে গেছে। শেখ হাসিনা এ দলটির সভাপতি পদে আসীন হয়েছেন। মানুষ শেখের বেটি হিসেবে তাকে ভালোবেসেছে, তার কাছে অনেক আশা রেখেছিল, উনিও সেই পথে এগিয়েছিলেন। কিন্তু যখনই উনার মানুষের জন্য কাজ করার সুযোগ হয়েছে উনি তখন অপ্রয়োজনীয় কাজে সময় বেশি নষ্ট করেছেন।ওয়ান ইলেভেন সরকারের পরে উনি নিজেকে টিকিয়ে রাখতে নিজ দলে অনেক দুষ্ট লোকের সমাগম ঘটিয়েছেন। তার দলের অনেকেই জাতির বিপক্ষে কাজ করতে দেখেও উনি চুপ করে ছিলেন। এখন দলকে এরা এক প্রকার গিলে খাচ্ছে। সম্ভবত ইদানিং উনি একটু নাড়া দিয়ে দেখতে চাচ্ছেন, তবে নিশ্চয় বুঝতে পারছেন ঠগ বাঁচতেই গাঁ উজাড় হবার অবস্থা হচ্ছে!

১৯৪৯ সাল থেকে আজকের এই দিন পর্যন্ত এই দলটি বাংলাদেশের সকল বড় বড় কর্মযজ্ঞ ও ঘটনা প্রবাহের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাধারণ মানুষ এই দলটিকে সবসময় ভালবেসেছিল, মানুষ বিশ্বাস করতো মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এই দলটিকে দেশ শাসনের ভার দেওয়া দরকার। মানুষ সুযোগও দিয়েছিল, কিন্তু আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি। চার মেয়াদ ধরে টানা এই দলটি দেশ চালাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যেভাবে হওয়ার কথা ছিল তার কন্যা দেশকে ঠিক সে পথে নিয়ে যেতে পারেনি। পারিপার্শ্বিক অনেক প্রতিকূলতা ছিল কিন্তু তিনি সেগুলিকে ম্যানেজ করতে গিয়ে অনেক অসৎ ও দুষ্ট লোকের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। এখন উনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না। তাই উনার উচিত ছিল দল এবং সরকারের মধ্যে একটি লাইন তৈরি করা। বাঙ্গালীদের এই পুরনো দলটিকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা এবং সরকারকে সত্যিকার অর্থে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করা। উনি উনার প্রাইম টাইমে আছেন, সরকারে অনেক কিছু করতে না পারলেও দলের মধ্যে উনি অনেক কিছুই করতে পারবেন। আগামী নেতৃত্ব উনি যদি সঠিকভাবে ঠিক করে না দিয়ে যেতে পারেন, উনি যখন থাকবে না উনার বদনাম করবে সকলেই।যাইহোক ৭৫ বছরের পুরনো এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে উনি যে বক্তব্য রেখেছেন তাতে ন্যূনতম কোন সম্ভাবনা উঁকি দেয়নি।
তবে সবকিছুর মধ্যে সবচেয়ে ভালো দিক হলো এ দলটি এখনো তার সম্মেলন গুলি ঠিকভাবে করে আসছে। ৭৫ এর ১৫ আগস্টের ট্রাজেডির পরেও শেখ হাসিনা দেশে আসা পর্যন্ত তিনবার দলটির জাতীয় সম্মেলন করা হয়েছে। এমন দুর্দিনেও দলটির জাতীয় সম্মেলন করাটা সত্যিকার অর্থে একটি ভালো দিক। যারা বলছেন বিএনপির জাতীয় সম্মেলন করতে পারেনা সরকারের জন্য, তারা অন্তত ৭৫ এর পরে আওয়ামী লীগের যে সম্মেলন গুলি হয়েছে সেগুলো নিয়ে রিসার্চ করতে পারে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×