somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

ক্রিয়েটিভ একাউন্টিং: কর ফাঁকির বৈধ লুকোচুরি?

০৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীর যে কোনো প্রান্তে যখন একটি কোম্পানি ধীরে ধীরে বড় হতে হতে জায়ান্ট কোম্পানিতে রূপ নেয়, তখনই শুরু হয় এক নতুন খেলা, কর ফাঁকির খেলা। এই খেলাটা শুধুমাত্র অস্বচ্ছ নীতির আশ্রয়ে নয়, বরং অনেক সময় "ক্রিয়েটিভ একাউন্টিং" নামের এক সুপরিচিত শিল্পকলার মাধ্যমে চলে। হ্যাঁ, এটিকে শিল্পই বলা যায়, কারণ কর ফাঁকি দেওয়ার কৌশল শেখানোর জন্য রয়েছে বিশেষ অনেকগুলি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা, এমনকি নামিদামি অডিট ফার্মগুলো পর্যন্ত এই খেলা শেখায়।

কর ফাঁকি দেওয়ার এই কৌশলগুলোর মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হলো—সম্পদকে ট্রাস্টে রূপান্তর করা। এতে করে ব্যক্তি বা কোম্পানি একটি ‘আইনসঙ্গত’ অবকাঠামো গড়ে তোলে, যার আড়ালে বিশাল অংকের কর ফাঁকি দেওয়া সম্ভব হয়। আর এই পুরো প্রক্রিয়াটিকে যতটা সম্ভব ‘আইনি কাঠামোর’ মধ্যে রেখে চালানো হয়, যেন দেখলে মনে হয় সবকিছু স্বচ্ছ এবং বৈধ।

এই প্রসঙ্গে আলোচনায় চলে আসে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনুসের নাম। তিনি গ্রামীণ ব্যাংকের পাশাপাশি গ্রামীণফোন এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। অভিযোগ আছে, তিনি এই তথাকথিত ‘ক্রিয়েটিভ একাউন্টিং’-এর মাধ্যমেই তার প্রতিষ্ঠানগুলোর কর মওকুফ করিয়ে নিয়েছেন।

প্রশ্ন করছি উনাকে, যদি এই কর মওকুফ বা কর ফাঁকি দেওয়ার কৌশলটি গ্রহণযোগ্য হয়, তাহলে কেন তিনি ব্র্যাক, আশা, টিএমএস, কিংবা অন্যান্য এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য একই ব্যবস্থা গ্রহণ করেন না? এবং তারা যদি তার মত করে এমন করে উনি মেনে নিবেন? এই দ্বৈত নীতিমালাই প্রমাণ করে, এখানে কোনো স্বচ্ছতা নেই। বরং এটি একটি সুচারু পরিকল্পনায় সাজানো কর ফাঁকির চিত্র।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আজকে যেটি ‘ক্রিয়েটিভ একাউন্টিং’ বলে বৈধতার ছায়ায় লুকানো হচ্ছে, ভবিষ্যতে সেটিই হয়তো ‘রিভার্স ক্রিয়েটিভ একাউন্টিং’-এর মাধ্যমে ফাঁস হয়ে যেতে পারে। তখন তাকে আইনের মুখোমুখি হতে হবে, দিতে হতে পারে জবাবদিহি।

বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুধু গ্রামীণফোনের কর সংক্রান্ত মামলাগুলোর সুষ্ঠু নিষ্পত্তি হলে সরকার প্রায় ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পারতো। এই অর্থ দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা যেত। এক কথায়, কর ফাঁকি কেবল একটি নীতিহীন কাজই নয়, এটি সরাসরি সাধারণ জনগণের অধিকার হরণ।

একজন ব্যক্তি যত বড়ই হোন না কেন, তার প্রতিষ্ঠান যতই জনকল্যাণের গল্প বলুক না কেন জাতির প্রতি, রাষ্ট্রের প্রতি কর প্রদান একটি মৌলিক দায়িত্ব। কর ফাঁকি দেওয়া কখনোই “ক্রিয়েটিভ” নয়, এটি জনগণের অর্থ থেকে নিজেকে গোপন করার এক নিষ্ঠুর ও আত্মকেন্দ্রিক প্রচেষ্টা।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×