গেরিলার যতশত
মার নরম পায়ের হেটে আসা;
এখানে কেবল জমাট বেধে আছে
উজি-মাইনের জুলজুলে কামণা।
কতদিন দেখিনি বাবাকে
রোদে ভেজা সেই উজ্জল মুখচ্ছবি;
বারুদ মেশা ধুসর রাত্রির তান্ডবে
সূর্যের দেখা নেই এখানে এখন।
কতকাল হাসিনি তেতুল মুখে
হাসিকাতুরে বোনটির অর্থহীন কৌতুকে;
গ্যাসের বিবশিত ছোয়ায় গাছগুলি সব
ঝিম মেরে আছে আছে হলূদ কান্না হয়ে।
হাটিনি কতদিন তুলতুলে হাত মুঠোয় ভরে
তারচেয়ে ফুটফুটে ছোটনকে নিয়ে;
এখন আমি বুক ছেচড়ে চলি
মুঠোয় রুè কঠিন ঠান্ডা গ্রেনেড নিয়ে।
ঘোড়া সাজিনি কতদিন পিঠে আমার
বীরপুরুষ টলোমলো সোনামণি;
হ্যাভারস্যাকের বোঝা পিঠে নিয়ে এখন
পথ খুঁজে বেড়াই খানাখন্দের ভেতর দিয়ে।
আর ওকে... কতদিন কেটে গেল
বলিনি না বলা সেই কথা;
ক্ষনিকের তরের সেই চকিত হাসি
এখন নাকি সাদা ঠোটের ফ্যাকাশে ছায়া।
আরো আছে ইতস্তত শত ভাবনা
স্মৃতিভারাতুর মিষ্টি সেই অতীত;
গেরিলার সেসবে নেই কোন কাজ
হাটছে সে নিরব নিশ্চুপ পদেক্ষেপে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।