গ্রামীণফোনের এ ফ্যাজলামি মানতে পারছি না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি গ্রামীন ফোনের একজন গ্রাহক। প্রায় ১০বছর ধরে আমি গ্রামীন ফোন ব্যবহার করে আসছি। অন্য অপারেটর ব্যবহার না করে তকটাকা যে গ্রামীণে বেশি দিছি, তা আল্লাহ ছাড়া আর কেউ জানেনা। গ্রামীন হয়তো জানলেও এখন বলবে অতো পুরনো দিনের হিসাব নেই।
সব সময় সব অপারেটর থেকে কোম্পানিটির কলচার্জ এখনও বেশি। যা গত বুধবার জাতীয় সংসদে এ বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে।
প্রিয় স্যামহোয়ারের বন্ধুদের জানাচ্ছি গ্রামীণফোনের প্রতারণা-ফ্যাজলামির কথা, গত ১মার্চ রক্তঝরা মার্চ মাসের প্রথম দিনে আমার মোবাইল ফোনে একটি এসএমএস আসলো‘100 Tk Bonus!Get 100 tk bonus(Go-Gp, Valid 3days)by 5 march for 400 tk recharge by 3 march.
যেহেতু আমি গ্রামীনের স্টার গ্রাহক। ওরা পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছে জিপি অফার খেয়াল রাখার জন্য। আমি স্টার গ্রাহক হিসেবে গ্রামীনের নরমাল কিছু অফার(১মাসের জন্য কলব্লক ফ্রি, ৫টি এসএমএস ফ্রি) আমি জেনেশুনেই অবজ্ঞা করতাম।
সর্বশেষ আমাকে বলা হয়েছিল আমাকে ২টা ওয়েলকাম টিউন ফ্রি দিবে। আমি ওদের কথামতো সব করলাম পরে দেখি ওরা আমার টাকা কাইট্যা নিছে। আবার আমার গানও বাজেনা। কি বিপদ!
পরে ই-কেয়ারে কথা বলে যেটার জন্য দিছিলাম সেইটা না পেয়ে আরেকটি দিল। বললো টাকাটা ফেরত দিছে কিনা বলতে পারি না।
এবার কি হলো, আমি ২দিন কিছুটা ভাবার পরে আজ দুপুরে ৫০০ টাকা ভেঙে ৪০০টাকা রিচার্জ করলাম। ভাবলাম ১০০ টাকা পাবো। কিন্তু ২ঘণ্টা পরে আমাকে এসএমএস দেয়া হলো। এতে বলা হলো আমি নাকি এ অফারের জন্য যোগ্য নই।
আমার প্রশ্ন, গ্রামীণ কেনো তাহলে আমার সাথে এ প্রতারণা করলো। আমাকে কেনো অফার সম্বলিত এসএমএস দেয়া হলো। আমার মনে হয়, গ্রামীণ আমার মতো এরকম লাখ লাখ গ্রাহকের সাথে ২নম্বরী করে একসাথে ৪০০টাকা করে রিচার্জ করাইয়াছে।
কি আজব দেশ! তা না হলে ইটি সম্ভব। একদিকে বিআরটিসি ওদের জরিমানা করলে না দেয়ার ধান্ধায় হাইকোট-সুপ্রিমকোর্টে যায় এ বিদেশি বেশি মুনাফালোভী কোম্পানিটি। আবার ২নম্বরি করছে গ্রাহকদের সাথেও। এ কি হবে।
আমার সাথে আরও কিছু গ্রামীণ গ্রাহকের সাথে কথা হলো, তারাও গ্রামীণের নানা ছল ছাতুরিতে পড়েছেন।
আপনাদের কোনো এরকম ফালতু অভিজ্ঞতা থাকলে জানান। ভালো থাকুন। কষ্ট করে এই বাজে অপারেটরের কাহিনী শুনার জন্য ধন্যবাদ।
২৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।