পহেলা বৈশাখ এ দিনটিকে ঘিরে তেমন পরিকল্পনা নেই। তবে ঢাকার বাইরে থাকার সম্ভাবনা বেশি। সেটা হতে পারে কক্সবাজার। তবে বন্ধুদের ফ্যামিলি ডে’তে অংশ নিতে পারি। সেটা সাভারের মন্ত্রীবাড়িতে হবার কথা রয়েছে।
এখন যে বৈশাখী উৎসব পালন করা হয় আমার কাছে তা ভালো লাগে না। নিউ ইয়ার আর পহেলা বৈশাখ মানেই আমার কাছে একই মনে হয়। ছেলে মেয়েরা রাস্তায় ঘুরতে বের হয়। হৈ হুল্লোড় করে।
অথচ আমি বৈশাখ বলতে বুঝি পরিবার পরিজন নিয়ে একত্রে আনন্দ করা । এখনের আনন্দের মধ্যে আমি কোন বাংলার ঐতিহ্য খুজে পাই না। একমাত্র বটমূলের মেলাটাই যা একটু ঐতিহ্যবাহী।
সাংবাদিকেরা কর্মজীবনের নানা ব্যস্ততায় আনন্দ খুব কমই উপভোগ করতে পারে। এরপরও চেষ্টা করি বৈশাখের দিনটিতে নিজের মতো থাকতে। ঢাকায় থাকলে বৈশাখের প্রথমভাগের যে কোন সময় রমনা বটমুলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবো। বিকেলে কি করবো সে প্ল্যান এখনো করিনি। হয়তো বাসায় টিভি দেখেও কাটিয়ে দিতে পারি। আর কক্সবাজারে থাকলে বিচের নানা অনুষ্ঠানে অংশ নেবো।
ছোট বেলায় এসব দিনগুলোতে অনেক মজা করতাম। আমাদের গ্রাম্য মেলা বসতো । সেখানে যেতাম, কতো আনন্দ করতাম। এখনের এসব দিনগুলোতে যা করা হয় তা আমার কাছে মনে হয় আর্টিফিসিয়াল।
সত্যি কথা বলতে দিনটিকে নিজের মতো করে উপভোগ করতে চাই। এখন তো কাজের ব্যস্ততায় রমনার বটমূলে যাওয়ার কথা প্রায় ভুলেই গেছি। অথচ কয়েক বছর আগেও আমরা ৪ বন্ধু মিলে খুব ভোরে রমনায় চলে যেতাম। সেখান থেকে চারুকলায়, মঙ্গল শোভাযাত্রায়। এখন এ সবই অতীত।
তাই মন চাইলেও সেসব ঘরোয়া আড্ডা এখন আর দেয়া হয় না। আসলে আমরা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি। এখন বিশেষ দিনগুলোতে এত বেশি আয়োজন থাকে যে স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব হয় না। এবার বৈশাখে তাই কিছুটা নির্জনতা আর স্বাভাবিক জীবনের স্বাদ পেতেই কক্সবাজার যাবার প্রাথমিক ইচ্ছা (যদি পহেলা বৈশাখের সাথে ২/১ দিন ছুটি পাই)।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।