somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ নববর্ষ -২০১৫; ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে সামু ব্লগের সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ২০১৫ ইংরেজী সালের প্রথম দিন। বিদায় ২০১৪, স্বাগত ২০১৫। ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক তারিখ আজ পয়লা জানুয়ারি। সাল দু’হাজার পনের। বর্তমানের পটপ্রেক্ষিতে বাস্তবতার তাগিদেই যেন চিনে নিই আজ পয়লা জানুয়ারি, নতুন সাল দু’হাজার পনেরো'র যাত্রা হল শুরু। স্বাগতম ২০১৫।


স্বর্ণরাঙা উজ্জ্বল ভোরের শুরুতেই চারিদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা। আজকের ভোর এক নতুন ভোর। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সৌহার্দ্য-সম্প্রীতির নতুন ভোর। এই ভোরের সাথে সাথে শুরু হলো পিছনের সব গ্লানি, বেদনা,হতাশা আর অপ্রাপ্তির বেদনা মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে নব রূপে যাত্রা শুরুর দিন।


সারা বিশ্বের মানুষ দিনটিকে বছরের অন্য দিনগুলোর চেয়ে কিছুটা হলেও ভিন্ন চোখে দেখবে। সে চোখে থাকবে প্রত্যাশা ও স্বপ্ন। পেছনটার অভিজ্ঞতায় প্রশ্নের অবতারণা জানা নেই, তেমন নিশ্চয় করেই বা কে জবাব দেবে সামনে রয়েছে কী? তবে কালসন্ধিক্ষণে এখন আমাদের বসবাস।


কালপরিক্রমায় নববর্ষ আসে নতুন আশা নিয়ে, স্বপ্নে উদ্দীপিত হয় মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এমন প্রত্যাশায় উজ্জীবিত হয় মন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষকে আবাহন করে তাঁর কবিতায় লিখেছেন- " ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে/ উড়ে হোক ৰয়/ ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত/ নিষ্ফল সঞ্চয়"


অনেক হাসি-কান্না, সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনায় মেশানো ঘটনাবহুল ২০১৪ সালের শেষ সূর্য অস্ত গেছে কাল। লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে মানুষের অনেক প্রত্যাশায় আজ ভোরে কুয়াশা ঢাকা পূর্বাকাশে উদয় হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য। আর এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে ২০১৫ সাল। নতুন বছরকে স্বাগতম সুখ-সমৃদ্ধির প্রত্যাশায়।


ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পথ খোঁজে সংশোধনের। ফেলে-আসা বছর জুড়ে দেশের ভেতরকার হাল হকিকত কেমনতর? তা আমাদের নিত্য দিনাতিপাতের সংবাদই তো জানান দেয়। সচেতন সবারই তা জানা। আমাদের যেমন আছে অর্জন তেমনি আছে ব্যর্থতা। ব্যর্থতাগুলো আমরা কি কাটিয়ে উঠতে পারব নতুন বছরে? নতুন বছরে ব্যর্থতার গ্লানী থেকে মুক্ত থাকবেতো মানুষ? সৃষ্টির সেরা মানুষ প্রজাতি তো আশা নিয়েই বেঁচে থাকে। নতুন বছর বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। স্বাগত ২০১৫ এটাই সকলের আশা।


বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন উড়াতে উড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। আর একান্ত করেই প্রার্থনা : নববর্ষের প্রথম দিবসে আসুক মঙ্গল-আশীর্বাদ দেশে-দেশান্তরে তাবৎ মানুষ-সাধারণের জন্যে। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন আর সুন্দরে বাঁচুন এই প্রত্যাশায়। হ্যাপি নিউ ইয়ার ২০১৫।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×