somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্প চালিত ইঞ্জিনের আবিস্কারক জেমস্ ওয়াটের ২৭৯তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার পিছনে যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা আছে , জেমস্ ওয়াট তাদের মধ্যে অন্যতম। বাষ্পীয় ইঞ্জিন উন্নতি করণের জন্য তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত। যদিও আমরা তাকে বাস্প চালিত ইঞ্জিনের আবিস্কারক হিসেবেই জানি। বাস্প চালিত ইঞ্জিনের আবিস্কারক হিসেবে জেমস্ ওয়াট শুধু অমর হয়ে থাকেন নি, মানবজাতিকে করে গেছেন চিরঋনী। আধুনিক যন্ত্রযুগের সুচনা হয়েছিলো তার হাত ধরেই। ১৭৩৬ সালের আজকের দিনে স্কটল্যান্ডে জন্মগ্রহন করেন জেমস্ ওয়াট। আজ তাঁর ২৭৮তম জন্মদিন। জন্মদিনে এই মহান বিজ্ঞানীর প্রতি ফুলেল শুভেচ্ছা।


জেমস ওয়াট ১৭৩৬ সালের ১৯ জানুয়ারী স্কটল্যান্ডে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতুহলী ও নতুন কিছু জানার আগ্রহী। তার এই আগ্রহই শেষ পযর্ন্ত তাকে আবিস্কারক বানিয়েছিলো। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতারূপে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। এর কিছুদিনের মধ্যেই বাষ্পীয় শক্তিচালিত ইঞ্জিন নিয়ে তাঁর ভাবনাচিন্তা শুরু হয়। তবে বাস্প চালিত ইঞ্জিনের আবিস্কারক হিসেবে জেমস্ ওয়াটের কথা বলা হলেও পৃকৃত পক্ষে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেন নি। জেমস ওয়াট এবং কেতলি সম্পর্কিত যেই কাহিনী আমরা ছোটো বেলায় পড়ে এসেছি সেটাও একটা ভুল ধারণা।
কাহিনীটি হল এই রকমঃ জেমস্ ওয়াট একবার কেতলিতে পানি গরম করছিলেন। হঠাৎ দেখতে পেলেন কেতলির ঢাকনা উপরের দিকে উঠে যাচ্ছে। তিনি লক্ষ করেন পানি বাস্পীভূত হয়ে ঢাকনার নিচে চাপ দিচ্ছে। অর্থাৎ বাষ্পের কাজ করার সামর্থ আছে। এই ঘটনা থেকে তিনি বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেন।


(James Watt and the Newcomen steam engine)
প্রকৃত ঘটনা হলোঃ Thomas Newcomen নামে এক বিজ্ঞানী জেমস ওয়াটের জন্মের দুই যুগ আগে ১৭১২ সালে তিনি এটা উদ্ভাবন করেন। অপর দিকে জেমস ওয়াটের জন্মই হয়েছে নিউকমেনের উদ্ভাবনের দুই যুগ পরে ১৭৩৬ সালে। ১৭১২ সালে থমাস নিউকমেন (Thomas Newcomen) খনি থেকে পানি নিষ্কাশনের জন্য নিউকমেন স্টিম ইঞ্জিন নামক বাষ্প চালিত পানির পাম্প তৈরি করেন। তাঁর উদ্ভাবিত বাষ্পীয় ইঞ্জিনকে atmospheric engine নাম দেওয়া হয়। জেমস ওয়াট নিউকমেনের উদ্ভাবিত ইঞ্জিনের উন্নতি সাধন করেন এবং ১৭৬৯ সালে জেমস ওয়াট (James Watt) তার উন্নয়কৃত বাষ্প ইঞ্জিনের পেটেন্ট করান। যেটা পরে ওয়াট স্টীম ইঞ্জিন নামে প্রচলিত হয়। তিনি নিউকমেনের ইঞ্জিনকে ইন্ডাস্ট্রীতে ব্যবহারোপযোগী করেন।
সূত্রঃ Newcomen atmospheric engine


নতুন নতুন জিনিসের আবিস্কারের মধ্য দিয়ে বিশ্ব সভ্যতায় যাঁরা অপরিমেয় অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম এই বিজ্ঞানী ১৮১৯ সালের ১৯ আগষ্ট মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। আধুনিক যন্ত্রযুগের অগ্রদূত জেমস ওয়াটর আজ তাঁর ২৭৯তম জন্মবার্ষিকী। বাস্প চালিত ইঞ্জিনের আবিস্কারক জেমস্ ওয়াটের জন্ম দিনে আমাদের ফুলেল শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×