দেশপ্রেমিক ! (কবিতা) নূর মোহাম্মদ নূরু
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশপ্রেমিক ! (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
দেশ প্রেমিকের ধ্বজাধারী দেশের এ হাল কেন?
সহজ সরল মানুষেরে বিষের ছুরি হানো!
চায়না যারা বিশাল বিত্ত চায় দু'মুঠো ভাত
তাদের বুকে তীর হেনেছো যেমন করে ব্যাধ।
বুঝি আমি! কি চাও তুমি, দেশ বাঁচানোর নামে,
মারছো তাদের দেশটা গড়ে যাদের রক্ত ঘামে!
ক্ষান্ত দাও পুড়ে মারা, দেশটা বাঁচাও আগে,
যদিও তাতে কম পড়ে যায় একটু তোমার ভাগে !
দেশ বাঁচানোর অযুহাতে পরীক্ষা যে বন্ধ!
কেন তোমরা অবুঝ এত, হয়ে গেছো অন্ধ?
লেখা পড়া বাদ দিলে কী বাঁচবে আমার দেশ,
মুখশটাতে ঢেকে আছে তোমার আসল বেশ।
লেখা পড়া কাজ কর্ম দেশের জেনো প্রাণ,
বন্ধ হলে এসব কিছু যাবে দেশের মান।
ভালো কর দেশের তরে খুলে তোমার মুখোশ
হোকনা তাতে ভাগীদাররা তোমার উপর নাখোশ।
সবার আগে দেশটি আমার সে যে সবার মাতা,
মায়ের গায়ে লাগলে আঘাত করতে পারি যা-তা।
সময় আছে সামলে চলো দেশের হবে ভালো,
তা না হলে চুন কালিতে মুখটি হবে কালো।
২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য উৎসর্গীকৃত
প্রকাশ কালঃ ঢাকা
২ ফেব্রুয়ারি'২০১৫
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন