তাল কাটা হরতাল (ছড়া)
০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাল কাটা হরতাল (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
গাড়ি ঘোড়া সবই চলে নাই কিছু বন্ধ,
হরতাল আছে কিনা মনে জাগে দ্বন্ধ।
দিলে আগে হরতাল কার ছিলো সাধ্য
গাড়ি করে ডেকে আনে অসুখেতে বৈদ্য।
হরতাল একদা ছিলো বড় সানদার,
ভোতা হয়ে গেছে আজ যত ছিল তার ধার।
বারে বারে ব্যবহারে ম্রিয়মা্ন হরতাল,
বড় ব্যাথা লাগে দেখে এই তাল কাটা হরতাল।
এখন তো হরতালে সবই চলে ঠিক ঠিক,
যারা ডাকে হরতাল তার তরে শত ধিক।
হরতাল ডেকে যারা ঘরে থেকে ঘুম যায়,
অপমান হরতালের তারাইতো করে দেয়।
সেই দিন ফিরে চাই দাবী করে হরতাল
তানা হলে সব কিছু করে দেবে বাঞ্চাল।
হরতাল ভোতা আজি শুনতে যে চাইনা,
আমরাতো আমাদের ডাকতে কইনা!
আজে বাজে অযুহাতে দিয়োনাকো হরতাল,
তানা হলে হরতালের কেটে যাবে সব তাল।
মূলমন্ত্র বাহু বল বলে শোনো হরতাল,
বহু বলের অভাবে মারা গেছে হরতাল।
প্রকাশকালঃ
ঢাকাঃ ০২ এপ্রিল ২০১৫ ইং
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন