somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজ ঔপন্যাসিক হেনরি ফিল্ডিং এর ৩০৮তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশিষ্ট ইংরেজ লেখক হেনরি ফিল্ডিং (Henry Fielding)। ঔপন্যাসিক ও নাট্যকার উচ্চমার্গের রসবোধ এবং ব্যঙ্গাত্মক দক্ষতার জন্য সুবিদিত ছিলেন হেনরি ফিল্ডিং। ব্যঙ্গ রচনায় তিনি ছিলেন অতি পারঙ্গম। টম জোনস তার বিখ্যাত রস-উপন্যাস। সাহিত্যকর্মের পাশাপাশি আইন প্রণয়নেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি ১৭৪৯ সালে লন্ডনের পুলিশ বাহিনী বো স্ট্রিট রানার্স প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা রাখেন। ১৭০৭ সালের আজকের দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন হেনরি ফিল্ডিং। আজ তাঁর ৩০৮তম জন্মবার্ষিকী। ইংরেজ নাট্যকার ও ঔপন্যাসিক হেনরি ফিল্ডিং এর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা।


হেনরি ফিল্ডিং ১৭০৭ সালের ২২ এপ্রিল ইংল্যান্ডের সমারসেটের সারফমে জন্মগ্রহণ করেন। তাঁর পড়াশোনা ইটন কলেজে। ১৭২৮ সালে তিনি লিডেন সফরে বের হন। এখানে বিখ্যাত বৃটিশ কূটনীতিক উইলিয়াম পিট দ্য এল্ডারের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। লিডেনে তিনি ধ্রুপদী সাহিত্য এবং আইন বিষয়ে অধ্যয়ন করেন। কিন্তু অর্থাভাবে তিনি লন্ডনে ফিরে আসেন এবং থিয়েটারের জন্য লেখালেখি শুরু করেন। ‘লাভ ইন সেভারেল মাস্কস’, ‘রেপ আপন রেপ’, ‘দি টেম্পল ক্যু’, ‘দি অথর্স ফেস’, ‘দি মডার্ন হাজবেন্ড’ প্রভৃতি তার বিখ্যাত নাটক।


হেনরি ফিল্ডিংএর সাহিত্যিক ক্যারিয়ারের শুরু লন্ডনে লিডেনের ইউনিভার্সিটিতে। তাঁর রচিত ‘টম থাম্ব’ লোকসাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ১৭৩০ ও ১৭৪০ সালে ফিল্ডিং এন্টি জেকোবাইট (একটি রাজনৈতিক ধারা) ধারার বিরুদ্ধে তার ব্যঙ্গাত্মক রচনা অব্যাহত রাখেন। ১৭৩৪ খ্রিস্টাব্দে হেনরি ফিল্ডিং শার্লট কার্ডককে প্রথম স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এর ৩ বছর পর তিনি ম্যারি ড্যানিয়েলকে বিয়ে করেন। অর্থাভাবে ফিল্ডিং পরিবার নিয়ে প্রায়ই কষ্টকর দিনযাপন করতেন। তবে বিদ্রূপাত্মক রাজনৈতিক লেখা তিনি কখনোই ছাড়েননি।


বিশিষ্ট এই ইংরেজ ঔপন্যাসিক ১৭৫৪ সালের ৮ অক্টোবর কিংডম অবপর্তুগালের লিসবনে পরলোকগমন করেন। আজ তার ৩০৮তম জন্মবার্ষিকী। ইংরেজ নাট্যকার ও ঔপন্যাসিক হেনরি ফিল্ডিং এর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×