somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

ভারতের জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৩তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়, ভারতের জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক। যিনি সৌরভ গাঙ্গুলী নামে সমাধিক পরিচিত। বাঁহাতি এই ক্রিকেটার অদ্যাবধি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন; তাঁর অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র একজন আগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না, তাঁর অধীনে যে সকল তরুণ ক্রিকেটারেরা খেলতেন, তাঁদের কেরিয়ারের উন্নতিকল্পেও তিনি প্রভূত সহায়তা করতেন। ২০০৮ সালের ৭ অক্টোবর সৌরভ ঘোষণা করেন যে সেই মাসে শুরু হতে চলা টেস্ট সিরিজটিই হবে তাঁর জীবনের সর্বশেষ টেস্ট সিরিজ। ১৯৭২ অনূর্দ্ধ ১৫ বাংলার হয়ে ওড়িশার বিরুদ্ধে শতরান, ১৯৯১ সালে পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে ১২১ রান তাঁকে ভারতীয় দলে যায়গা করে দিয়েছিল। ১৯৭২ সালের আজকের দিনে কলকাতার বেহালাতে জন্মগ্রহণ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ তার ৪৩তম জন্মবার্ষিকী। ভারতের জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে আমাদের শুভেচ্ছা।


ভারতীয় ক্রিকেট দলের বিখ্যাত ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৭২ সালের ৮ই জুলাই কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করেন। সৌরভের পারিবারিক নাম সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। তাঁর বাবার নাম চন্ডিদাস গঙ্গোপাধ্যায় ও মাতার নাম নিরুপা গঙ্গোপাধ্যায়। সৌরভ মূলত তাঁর দাদার সাহায্যে ক্রিকেট জীবনে প্রতিষ্ঠিত হন। তিনি প্রথম জীবনে স্কুল ও রাজ্যের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন ক্রিকেট জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেতে থাকেন তিনি। তিনি তাঁর জীবনের প্রথম একদিনের আন্তজার্তিক ম্যাচ খেলেন ১১ই জানুয়ারি, ১৯৯২ সালে। কিন্তু তিনি সেই অভিষেক ম্যাচে মাত্র তিন (৩) রান করেন, যার ফলে তিনি সঙ্গে সঙ্গে দল থেকে বাদ পড়েন। তার পরে ১৯৯৩-১৯৯৪ এবং ১৯৯৪-১৯৯৫ সালের রঞ্জি ট্রফিতে চমৎকার সাফল্য লাভ করেন যার ফলে তিনি আবার ১৯৯৬-এর ইংল্যান্ড সফরের জন্য খেলার সুযোগ পান। এরপরে সেই সফরেই তিনি তাঁর জীবনের প্রথম টেষ্ট খেলেন ২০ই জুন, ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি সেই সফরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন।


(নৃত্যশিল্পী স্ত্রী ডোনা এবং কন্যা সানা গাঙ্গুলীর সাথে সৌরভ গাঙ্গুলী)
প্রসঙ্গত সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী ওড়িশি নৃত্যের একজন প্রথিতযশা শিল্পী ও প্রশিক্ষক। ২০০৮ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ গাঙ্গুলী। ২০০৮ সালের ২১ অক্টোবর সৌরভ তাঁর সর্বশেষ ম্যাচটি খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপরে ২০০৮, ২০০৯ ও ২০১০-এ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং ২০০৮ ও ২০১০-এ এই দলকে নেতৃত্ব দেন। ২০১১ সালে অনুষ্ঠিত আইপিএলের চতুর্থ সিজনে নিলামে তিনি অবিক্রীত থেকে গেলেও শেষ পর্যন্ত পুনে ওয়্যারিআর্সের দলের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তিনি পুনে ওয়্যারিআর্সের মেন্টর ও অধিনায়ক। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি সৌরভ গাঙ্গুলিকে ডি-লিট সম্মাননা প্রদান করে। কোনো ক্রীড়া ব্যক্তিত্বকে এই প্রথম ডি.লিট ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেন রাজ্যপাল এম কে নারায়ণন। এ ছাড়াও গত বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লাইভ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডস বা আজীবন সম্মাননা পুরস্কার দেয় ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজকে।


আজ সৌরভের ৪৩তম জন্মবার্ষিকী। ভারতের জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক বাঙ্গালী দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×