বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ২৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের পর বাংলার সাংস্কৃতিক জগতের কেউই বিশ্বের দরবারে এতোখানি সম্মান পাননি, যতখানি পেয়েছেন সত্যজিৎ রায়। চলচ্চিত্রপ্রেমী সত্যজিৎ এক সময় সামান্য যন্ত্রপাতি, সামান্য আয়োজন, সাধারণ অভিনেতা-অভিনেত্রী নিয়ে শুরু করলেন পথের পাঁচালী নির্মাণ। ১৯৫৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল পথের পাঁচালী। এরপর সত্যজিৎ একে একে তৈরী করেন অপরাজিত, জলসাঘর, অপুর সংসার, তিন কন্যা , কাঞ্চনজঙ্গা, মহানগর, চারুলতা, গুপী গাইন বাঘা বাইন, জন অরন্য, অশনি সংকেত, গণশত্র“, আগন্তুক সহ আরও অনেক বিখ্যাত সব ছবি। সাহিত্যস্রষ্টা হিসেবেও তাঁর খ্যাতি কিছু কম নয়। প্রফেসর শঙ্কু, ফেলুদা, এক ডজন গপ্পো, আরো এক ডজন, ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সত্যজিৎকে ১৯৯২ সালের ৩০শে মার্চ অস্কারে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অস্কার পুরস্কার পাওয়ার মাত্র তেইশ দিন পর ১৯৯২ সালের ২৩ এপ্রিল ভারতের পশ্চিম বঙ্গের কলকাতায় মৃত্যুবরণ করেন চলচ্চিত্র জগতের কিংবদন্তী সত্যজিৎ রায়। আজ তাঁর ২৪তম মৃত্যুবার্ষিকী। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
সত্যজিৎ রায় সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করতে পারেন।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন