বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক খ্যাতিমান রুশ লেখক লিও টলেস্টয়ের ১০৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খ্যাতিমান রুশ লেখক
ল্যেভ তলস্তোয় বা লিও তলস্তোয় আর বাংলা উচ্চারণে লিও টলেস্টয়। পুরো নাম ল্যেভ নিকলায়েভিচ তল্স্তোয়। যাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেও বিবেচনা করা হয়। উপন্যাস ছাড়াও তিনি নাটক,ছোট গল্প এবং প্রবন্ধ রচনায় ব্যাপক খ্যাতি অর্জন করেন। লেখক ল্যেভ তল্স্তোয়ের অভিজ্ঞতার পরিধিও ছিলো বিশাল। সমাজের সবচেয়ে নিচু তলার মানুষ থেকে শুরু করে রাজদরবারের লোক-জনের সাথে তিনি মিশতে পারতেন। তিনি তার উপন্যাস বা গল্পের কাহিনীতে সেসব মানুষ, সামাজিক স্তর বা জীবনযাত্রার ছবিই এঁকেছেন যা তিনি নিজে দেখেছেন। তিনি দীর্ঘজীবন লাভ করেছিলেন এবং নানা কারণে তাঁর শিল্পী জীবনের সবটুকুই অশান্তির মধ্যে কেটেছে। এই অশান্তির একটি প্রধান কারণ ছিলো- সমাজে বা সভ্যতায় প্রচলিত কোন বিশ্বাস বা রীতিনীতি তিনি বিনা প্রশ্নে মেনে নেন নি। আজ খ্যতিমান বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ল্যেভ তল্স্তোয়ের ১০৬তম মৃত্যুবার্ষিকী। ১৯১০ সালের ২০ নেভেম্বর তিনি রাশিয়ার আস্তাপোভো নামক এক প্রত্যন্ত স্থানের রেলওয়ে স্টেশনে মৃত্যুবরণ করেন। রুশ সাহিত্যিক লিও টলেস্টয় মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি।
লিও টলেস্টয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন