somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

প্রখ্যাত স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক স্যার থমাস শন কনারির ৮৭তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্যার থমাস শন কনারি যিনি শন কনারি নামেই সমধিক পরিচিত। শন কনারি একজন একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক। তিনি সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছেন ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ডের নাম ভূমিকায় বন্ড চলচ্চিত্রগুলোতে অভিনয়ের জন্য। আমাদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কস্টসাধ্য যে কিনা এখনো বন্ড সিরিজেরে কোন চলচিত্র দেখে নাই। ১৯৬২ সালের ১৬ই জানুয়ারি, অর্থাৎ প্রায় ৫৫ বছর আগে জামাইকায় শুরু হয়েছিল ‘ডক্টর নো(Dr.No)' ছবির শুটিং ৷তখন থেকেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ' এর সেরা এজেন্ট ‘জেমস বন্ড জিরো জিরো সেভেন' অমর হয়ে রয়েছেন ৷জেমস বন্ড ০০৭ নামটি শুনলেই আমাদের সামনেই চলে আসে এমন এক মানুষের নাম যে কিনা অসাধারণ গতিময়তা এবং উপস্থিত বুদ্ধি দ্বারা অসম্ভবকে সম্ভব করতে সমর্থ। প্রয়োজনে মানুষ খুন করারও বিশেষ অনুমতি রয়েছে ৷ দুর্বলতা বলতে শুধু নারী ৷ সুন্দরী নারীদের সঙ্গ ছাড়া তার চলে না, তা সে নিজের দপ্তরের মিস মানিপেনিই হোক, প্রতিদ্বন্দ্বী দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হোক, এমনকি একেবারে শত্রু শিবিরের কোনো নারী হোক ৷প্রখর বুদ্ধি, অসামান্য রসবোধ, শারীরিক শক্তি ও আত্মরক্ষার কৌশলও তার রপ্ত ৷ আর অবশ্যই রয়েছে তার হাতে ‘কিউ'এর তৈরি প্রযুক্তির নতুন চমক, যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ বন্ড'এর গাড়ি। জেমস বন্ড'কে অল্প কথায় এভাবেই বর্ণনা করা যেতে পারে ৷বন্ড ছবি ছাড়াও তিনি মেরিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ড্রাগনহার্ট, দ্য রক প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজ এই অভিনেতার ৮৭তম জন্মবার্ষিকী। ১৯৩০সালের আজকের দিনে তিনি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। জন্মদিনে জেমস বন্ড খ্যাত অভিনেতা শন কনারির জন্য ফুলেল শুভেচ্ছা।

বন্ড নায়ক শন কনারি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ২৫ আগস্ট। তাঁর বাবা ছিলেন একজন কারখানা শ্রমিক। পরে সে কাজ ছেড়ে তিনি লরি চালানো শুরু করেন। আর তার মা ছিলেন ধোপা। শন নিজেও তার কর্মজীবন শুরু করেন দুধওয়ালা হিসেবে। এরপর তিনি নেভিতে যোগ দিলেও আলসারের কারণে তাকে নেভি থেকে চাকরিচু্যত করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি লরি চালক, শ্রমিক, এডিনবার্গ আর্ট কলেজের এক শিল্পীর মডেল ও কফিন বিক্রির কাজ করেছেন। তিনি যে অভিনেতা হবেন, তাই বা কে জানতো? একদিন বন্ড হয়ে তিনি দুনিয়া মাতাবেন, তা ছিলো সবারই ধারণার বাইরে। ১৯৫১ সালে টাকার খোঁজে তিনি কিং'স থিয়েটারে যোগ দেন। এখানে তিনি ব্যাকস্টেজে অভিনেতাদের সাহায্য করতেন। এখানে কাজ করতে গিয়েই তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। শুরু হয় তার অভিনয় জীবন। শন কনারি সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছেন ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ডের নাম ভূমিকায় বন্ড চলচ্চিত্রগুলোতে অভিনয়ের জন্য। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের সাড়া জাগানো গোয়েন্দা চরিত্র এই জেমস বন্ড। উপন্যাসে বন্ডকে দেখানো হয় রয়্যাল নেভির একজন কমান্ডার হিসেবে, পরে যাকে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের গোয়েন্দা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯৫ সালে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের নাম পরিবর্তন করে এমআই৬ রাখা হয়, যার মানে অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস। জেমস বন্ডের কোড হচ্ছে ০০৭। ০০ কোড শুধু তাদেরই দেওয়া হয় যারা প্রয়োজনে হত্যা করার লাইসেন্সপ্রাপ্ত। ফ্লেমিং জেমস বন্ডকে নিয়ে ফেঁদেছেন ১২টি উপন্যাস আর দুটি ছোটগল্পের সংকলন।

ফ্লেমিংয়ের মৃত্যুর পর জেমস বন্ড চরিত্রটিকে নিয়ে নির্মিত হয়েছে অসংখ্য চলচ্চিত্র, উপন্যাস, কমিকস, ভিডিও গেমস ইত্যাদি । ১৯৫৪ সালে ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট থ্রিলার চরিত্র জেমস বন্ডকে নিয়ে প্রথম টিভি সিরিয়াল তৈরি করা হয়। তখন থেকেই ফ্লেমিং চিন্তা করছিলেন বন্ডকে নিয়ে ছবি বানানোর। কিন্তু কোনো প্রযোজকই রাজি হচ্ছিলেন না। অবশেষে ১৯৫৯ সালে অ্যালবার্ট ব্রোক্কোলি রাজি হলেন বটে, কিন্তু তার পার্টনার বেঁকে বসলেন। ১৯৬১ সালে ব্রোক্কোলির সঙ্গে বন্ডের প্রযোজক হিসেবে গাঁটছড়া বাঁধলেন হ্যারি শার্ল্টজম্যান। তারা কাহিনী হিসেবে প্রথম ছবির জন্য পছন্দ করলেন 'ডক্টর নো'। আর বন্ড খুঁজে বের করার জন্য 'ফাইন্ড জেমস বন্ড' শিরোনামে একটি প্রতিযোগিতার আয়োজন করে বসলেন। সেই প্রতিযোগিতায় ২৮ বছর বয়সী পিটার অ্যান্থনি নামে এক মডেল জয়ী হলো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো, তাকে বন্ড চরিত্রের সঙ্গে ঠিক মানাচ্ছে না। সুতরাং, তাকেও বাদ দেয়া হলো। শেষমেশ প্রথম বন্ড হিসেবে শন কনারিকেই বেছে নেয়া হলো।

১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত শন কনারি মোট ৭টি বন্ড ছবিতে অভিনয় করেছেন। বন্ড চলচ্চিত্রের প্রথম পাঁচটি ছবির মূল চরিত্রে অভিনয় করেন। ছবিগুলো হলোঃ ড. নো (১৯৬২), ফ্রম রাশিয়া উইদ লাভ (১৯৬৩), গোল্ডফিঙ্গার (১৯৬৪), থাণ্ডারবল (১৯৬৫) এবং ইউ অনলি লাইভ টুয়াইস (১৯৬৭)। তারপর পুণরায় তিনি ডায়মণ্ডস আর ফরএভার (১৯৭১) এবং নেভার সে নেভার এগেইন (১৯৮৩) ছবিতে বণ্ড হিসেবে পুণরায় অংশগ্রহণ করেন। বণ্ড সিরিজের সাতটি চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য লাভ করেছিল। ১৯৮৮ সালে তিনি দ্য আনটাচেবল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও মেরিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ড্রাগনহার্ট, দ্য রক প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রযুক্তির উন্নতির সঙ্গে বন্ড'এর চমকও বাড়ছে ৷ কিন্তু বন্ড কখনোই পুরানো হন না ৷১৯৬২ সালে শুরু হয়েছিল জেমস বন্ডের সেলুলয়েড-কাল। তার পর থেকে এখন পর্যন্ত চলমান এই জনপ্রিয় সিরিজে জেমস বন্ড হিসেবে দেখা গেছে হলিউডের নিজ নিজ সময়ের সেরা ছয় হার্টথ্রবকে। গত ৫ দশকে অভিনেতা বেশ কয়েকবার বদলে গেলেও পরিচিত বন্ড'কে দেখতেই বার বার দর্শকরা ভিড় করেন সিনেমা হলে ৷শন কনারি, রজার মুর, জর্জ ল্যাজেনবি, টিমথি ডালটন, পিয়ার্স ব্রজন্যান ও হালে ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড'এর ভূমিকায় অভিনয় করে এসেছেন ৷ সবাই পেয়েছেন সাফল্য। তবে সেই সাফল্য কি জেমস বন্ডের খ্যাতিতেই এসেছে, নাকি তারকাদের যোগ্যতায়? যদি তারকাদের যোগ্যতার বিচার করা হয়, তাহলে ছয় বন্ডের মধ্যে কাকে বেছে নেবেন? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন যে কেউ। কারণ কাকে রেখে কার কথা বলবেন? ড্যানিয়েল ক্রেইগ অবশ্য বিব্রত হলেন না মোটেও। উল্টো আরো ঘোষণা দিয়েই বলে দিলেন, 'শন কনারিই সেরা বন্ড। জেমস বন্ড সিরিজের প্রথম ছবিতেই শন কনারি অভিনয় করেছিলেন বন্ড হিসেবে। আর তখন থেকেই তিনি অনবদ্য' এবং তিনি নিজস্ব একটা ভাবমূর্তি তৈরি করতে পেরেছিলেন।' এমনটাই দাবি ক্রেইগের।

শন কনারির সময়কার জেমস বন্ডের ছবিগুলো এখনো মানুষের মনে দাগ কেটে আছে। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ ছবির শুটিং’এর মধ্য দিয়ে জেমস বন্ড’এর যে যাত্রা শুরু হয়েছিল, একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকেও সেই সাফল্য বজায় রয়েছে আজ এই অভিনেতার ৮৭তম জন্মবার্ষিকী। আরও অনেক কাল ধরে আমরা শুনতে চাই তাঁর সেই বিখ্যাত সংলাপ, "মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড" ৷সেই প্রত্যাশা নিয়ে জেমস বন্ড খ্যাত অভিনেতা শন কনারির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×